দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্তমানে বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে এনসিপির নেতৃবৃন্দ চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল দিবাগত রাতে বরিশালের চরমোনাই দরবার শরীফে আসার পর তাদেরকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং দলের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এরপর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহাদী, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সদস্য সানাউল্লাহ, হাছিব আর রহমান, আলামিন টুটুল প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্র লঙ্ঘন নিয়ে বিতর্ক
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্র লঙ্ঘন নিয়ে বিতর্ক

দীর্ঘ নয় বছর পর হতে যাওয়া কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলের গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতি লঙ্ঘন Read more

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে আজ ফুটবল বিধাতা যেন ইতালির দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চে ফেরার Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটিতে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে Read more

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে Read more

দুই বছরে দেড় লাখ মৃত্যু – সুদানে আসলে কী হচ্ছে?
দুই বছরে দেড় লাখ মৃত্যু – সুদানে আসলে কী হচ্ছে?

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে সুদানজুড়ে মারা গেছে দেড় লাখের বেশি মানুষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। প্রায় Read more

বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ
বর্ষা-মাহির প্রেমের নির্মম বলি জোবায়েদ: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন