পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলা দলের এক নেত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এই ঘটনা ঘটে।মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী ছিলেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুল নুর এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর সোমবার কারামুক্ত হয়ে হাজারও নেতাকর্মী নিয়ে এলাকায় ফেরেন দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল করতে করতে উপস্থিত হয়েছিলেন মহিলাদলের কর্মীসহ কয়েকশ নারী। স্লোগানের এক পর্যায়ে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি আ স ম আব্দুল নুর বলেন, ‘স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে জানতে পেরেছি। তার পরিবার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহিপুর নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ
মহিপুর নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ

পটুয়াখালীর মহিপুরে বড়ইতলা নদীতে ভেসে এসেছে অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা Read more

চাঁদাবাজদের লাল কার্ড দেখাবো: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদাবাজদের লাল কার্ড দেখাবো: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

"এখনো দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের আধিপত্য রয়ে গেছে। বান্দরবানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, চাঁদাবাজি Read more

একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ
একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডাকে সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মিত্রদের সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ Read more

পানিসংকট ও খাল দখলে বিপর্যস্ত বাগেরহাট–রামপালের কৃষি‎
পানিসংকট ও খাল দখলে বিপর্যস্ত বাগেরহাট–রামপালের কৃষি‎

‎বাগেরহাট ও রামপাল উপজেলায় তীব্র পানিসংকট, লবণাক্ততা বৃদ্ধি এবং সরকারি খাল ও খাস পুকুর দখলের ফলে কৃষি, পরিবেশ ও জনজীবন Read more

নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

আগামী জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী ২১ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। Read more

চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ
চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম আল-আমিন (৩৫)। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন