মালয়েশিয়ার সেলায়াং হাসপাতালে কর্মরত এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে অপারেশন থিয়েটারে কর্তব্যরত নার্সকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম বোখারী আবু বশীর মোহাম্মাদ (৩০)। ঘটনাটি ঘটেছে কুয়ালালামপুরের নিকটবর্তী সেলায়াং হাসপাতালে।জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি হাসপাতালের অপারেশন থিয়েটারে দায়িত্ব পালনের সময় এক নারী নার্সকে অনৈতিকভাবে স্পর্শ করেন। ভুক্তভোগী নার্স সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান এবং তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।পরবর্তীতে মালয়েশিয়া পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তার বিরুদ্ধে ‘যৌন হয়রানি’র (molestation) অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং মামলাটি বিচারাধীন রয়েছে।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্ট কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে।এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কর্মপরিবেশ এবং নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, বিদেশি শ্রমিকদের পরিচয় যাচাই ও কাজের এলাকা সীমিতকরণ নিয়েও আলোচনা শুরু হয়েছে।বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস বিষয়টি অবগত রয়েছে এবং অভিযুক্ত যদি বৈধ কাগজপত্রধারী হন, তবে তাকে আইনি সহায়তা দেওয়া হবে।মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে সংশ্লিষ্ট মহল জানিয়েছে, কোনো কর্মস্থলে শৃঙ্খলা ভঙ্গ বা অসদাচরণ প্রবাসজীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন Read more

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক
বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

নাটোরের লালপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকে বিরুদ্ধে দীর্ঘ প্রায় ৪ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তলনের অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে Read more

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমীকরা সড়ক অবরোধ করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এএসটি গার্মেন্টস Read more

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের Read more

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা Read more

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬
পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল ডলারসহ ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন