বর্ষাকাল মানেই সারাদিন বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে পরিবেশ। রান্নাঘর এসময় থাকে উচ্চ আর্দ্রতা এবং বাড়তে পারে অবাঞ্ছিত পোকামাকড়। তাই প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, বিশেষ করে শস্যজাতীয় খাদ্যবস্তু। শস্য নষ্ট হওয়া রোধ করার জন্য কিছু ঘরোয়া প্রতিকার অবলম্বন করতে পারেন। এই পদ্ধতি কেবল পোকামাকড় থেকে আপনার শস্যকে রক্ষা করবে না, বরং আবহাওয়া সম্পর্কিত সমস্যাও সমাধান করে দীর্ঘ সময় শস্য উপাদান নিরাপদ রাখবে।নিম পাতা: পোকামাকড় দূরে রাখতে শস্যের পাত্রে নিম পাতা রাখুন। এর শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য পচন এবং আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে।শুকনো মরিচ: শুকনো লাল মরিচ ময়দার সাথে রাখলে তা পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ করে। আস্ত শুকনো লাল মরিচের তীব্র গন্ধ পোকামাকড় তাড়ায়।লবণ: পোকামাকড় যাতে শস্যের আক্রমণ না করে, তার জন্য শস্যের পাত্রের ভেতরে লবণের একটি ছোট প্যাকেট রাখুন। লবণ আর্দ্রতা শোষণ করে এবং শুষ্কতা বজায় রাখতে সাহায্য করে, পোকামাকড়ের কার্যকলাপকে নিরুৎসাহিত করে।লবঙ্গ: পোকামাকড় দমন করতে সুজিতে কয়েকটি লবঙ্গ রেখে দিন। লবঙ্গের তীব্র সুগন্ধ স্বাভাবিকভাবেই পোকামাকড় দূরে রাখে।তেজপাতা: ডালের মধ্যে কয়েকটি তেজপাতা রেখেদিন। এর তীব্র সুগন্ধ একটি শক্তিশালী পোকামাকড় প্রতিরোধক হিসেবে কাজ করে, যা আপনার ডাল পরিষ্কার এবং নিরাপদ রাখে।দেশলাইয়ের কাঠি: ময়দা ভালো রাখতে তার মধ্যে কয়েকটি দেশলাইয়ের কাঠি রাখুন। দেশলাইয়ের সালফার পোকামাকড় তাড়াতে সাহায্য করে এবং ময়দাকে সতেজ রাখে।সরিষার তেল: ডালের সাথে কয়েক ফোঁটা সরিষার তেল মিশিয়ে দিলে, তাতে প্রতিরক্ষামূলক স্তর তৈরি হয়। এর প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আর্দ্রতা এবং পচন রোধ করে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!
নিষেধাজ্ঞা-টানা হারের বৃত্তে রিয়াল, চাকরি যাবে আলোনসোর!

সময়টা মোটেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে Read more

ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি উচ্চারণে বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা Read more

যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ
যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন ৭০ বিদ্যালয়কে শোকজ

নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি না হওয়া ও এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না করায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ৭০টি বিদ্যালয়কে Read more

ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান
ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান

পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক Read more

রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না
রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না

‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না। ’ গতবছরের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন