চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লার মেয়ে অনামিকা দেবনাথ। তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী। মোট ১৩০০ নম্বরের মধ্যে অনামিকার প্রাপ্ত নম্বর ১২৬৪।এর আগে গতকাল থেকে কুমিল্লা বোর্ডে ১২৬১ নম্বর পেয়ে প্রথম হয়েছে তাসনুভা ইসলাম তোহা, এমন একটি সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। খোঁজ নিয়ে জানা যায়, তোহা নয়, ১২৬৪ নম্বর পেয়ে কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী অনামিকা দেবনাথ।অনামিকার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। পড়ালেখার সূত্রে ফেনী গার্লস ক্যাডেট কলেজেই থাকতেন অনামিকা।অনামিকার বাবা দিলীপ কুমার দেবনাথ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং মা বীণা দেবনাথ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।সোমবার (১৪ জুলাই) দুপুরে অনামিকা দেবনাথের সফলতার কথা শুনেন এই প্রতিবেদক। এসময় অনামিকা দেবনাথ বলেন, ‘সপ্তম শ্রেণী থেকে আমি ফেনী গার্লস ক্যাডেট কলেজে অধ্যয়নরত। আমি এবার এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়েছি। আমার এই ফলাফলের পেছনে আমি সবচেয়ে বেশি অবদান বলবো আমার শিক্ষকদের। তারা আমাকে গাইডলাইন না দিলে আমি এতদূর আসতে পারতাম না।’ভবিষ্যতে কী করবেন, এমন কথা জানতে চাইলে অনামিকা বলেন, ‘আমি বড় হয়ে নিজে কিছু করতে চাই। রিসার্চ ভিত্তিক কাজ করতে আমি পছন্দ করি। তাই নিজে উদ্যোক্তা হবো।’নিজের এই সফলতার চাবিকাঠি হিসেবে অনামিকা উল্লেখ করে বলেন, ‘আমার এই সফলতার মূল চাবিকাঠি হল নিজের প্রতি আত্মবিশ্বাস। নিয়মিত পড়ালেখা করতাম রুটিন করে। যেহেতু ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলাম, তাই সব কিছু নিয়ম অনুযায়ী চলতে হতো। সকালে পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান পড়তাম। বিকালে স্কুলের কাজগুলো শেষ করতাম। আর রাতে যে যে বিষয়গুলো সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে পড়াশোনা করতাম।’পড়াশোনার পাশাপাশি অনামিকার কবিতা আবৃত্তি করার শখ। এটা নিয়েও কাজ করার ইচ্ছা রয়েছে তার।এদিকে, নিজের মেয়ের সফলতায় খুশি অনামিকার মা বীণা দেবনাথ। এই প্রতিবেদককে বীণা দেবনাথ বলেন, ‘আমার মেয়ের এই সফলতায় আমার চেয়ে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান অনেক বেশি। কারণ ভর্তি হওয়ার পর থেকে সে ক্যাডেট কলেজেই থাকতো। আমি আমার মেয়ের এই ফলাফলে অনেক খুশি। আমি চাই আমার মেয়ে বড় হয়ে দেশ ও দশের সেবা করুক। মানুষের কল্যাণে সে কাজ করুক।’প্রসঙ্গত, এবছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) Read more

নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
নবীনগরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আওয়ামী লীগ নেতা আল আমিন (৪৫) কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার রাতে নবীনগর উপজেলার কাজল্লা গ্রাম Read more

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর Read more

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের Read more

কমছে না সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস
কমছে না সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস

রাজধানীর বাজারগুলোতে বিগত কয়েকমাস ধরেই বেশ চড়া সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে কেজিপ্রতি Read more

চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি
চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি

উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে। যেখানে সম্ভবত নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন