রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় মোঃ শাজাহান মৃধা নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।সোমবার (১৪ জুলাই) সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালে অবস্থান নিয়ে দোষীদের বিচার দাবি করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরিবারের দাবি, সকালে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে শাজাহান মৃধাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভর্তি করার পর অক্সিজেন দিলে তার অবস্থার উন্নতি হতে থাকে। কিন্তু চিকিৎসকের একাধিক অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা।মৃত মোঃ শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ীর জজ কোর্টের পাংশা কোর্টের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দীর্ঘদিন কোর্টের পেশকার হিসেবে কাজ করেছেন তিনি। তার এই মৃত্যুতে রাজবাড়ীর কোর্ট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।শাজাহান মৃধার শ্যালক এডভোকেট নজরুল ইসলাম লাবলু বলেন, সোমবার সকালে শাজাহান মৃধা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় শ্বাসকষ্টের কারণে তাকে অক্সিজেন প্রদান করলে তিনি একটু সুস্থ্যবোধ করেন। অন্য এক চিকিৎসক এসে অক্সিজেন খুলে ফেললে তার মৃত্যু হয়।রাজবাড়ী সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ এসএমএ হান্নান বলেন, মূলত হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টের কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে। যেহেতু চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দোষী হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল
২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল

পদ্মার এপারে ২১ জেলায় জাতীয় গ্রিড ফেইল করেছে। গ্রিড ফেইলরের কারণে এই ২১ জেলায় বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে ৬টা Read more

চ্যাম্পিয়নস লিগের এক ফাইনালে যত রেকর্ড
চ্যাম্পিয়নস লিগের এক ফাইনালে যত রেকর্ড

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে ফ্রেঞ্চ ক্লাব Read more

রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান
রমজানের পর আরো ৬ রোজা রাখার বিধান

শাওয়াল মাসের ছয় রোজাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। পূর্বসূরি আলেমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন। শরিয়তের দৃষ্টিতে Read more

ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ
ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ

ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। গতকালের তুলনায় দূষণ বেশ কমে আজ সহনীয় পর্যায়ে আছে ঢাকার বাতাস। আজ সোমবার (২ জুন) বিশ্বে Read more

নির্বাক প্রতিবেশীরা, নিঃস্ব ছপুরজানের কান্না কেউ শোনে না
নির্বাক প্রতিবেশীরা, নিঃস্ব ছপুরজানের কান্না কেউ শোনে না

আজ থেকে ৫ মাস আগের কথা। মেয়ের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ করেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক পা ভেঙে Read more

আজ বিশ্ব দৃষ্টি দিবস
আজ বিশ্ব দৃষ্টি দিবস

আমাদের শরীরের স্পর্শকাতর ও অত্যন্ত মূল্যবান একটি অঙ্গ হলো চোখ। তাই সেই চোখের যত্ন নেওয়া দরকার। কখনও নিজেদের অজান্তে আবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন