চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকায় নালায় এক শিশু তলিয়ে যাওয়ার খবরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। নালায় তলিয়ে যাওয়া শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস তবে  এখনও উদ্ধার হয়নি।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয়রা জানান, কাপাসগোলায় একটি হোটেলের পাশের নালায় ব্যাটারিচালিত রিকশাসহ মা ও ছয় মাসের শিশু পড়ে যায়। মা উদ্ধার হলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও তল্লাশিতে অংশ নিচ্ছেন।উল্লেখযোগ্য, চট্টগ্রামে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০২২ সালে ষোলশহরে শিশু কামাল নালায় পড়ে নিখোঁজ হয়, তিন দিন পর তার মরদেহ মুরাদপুরে পাওয়া যায়। ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদে ১৮ মাসের শিশু ইয়াছিন আরাফাত নালায় পড়ে ১৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। ২০২৪ সালের জুনে গোসাইলডাঙ্গায় সাত বছরের শিশু সাইদুল ইসলাম নালায় পড়ে নিখোঁজ হয়, পরদিন তার মরদেহ উদ্ধার হয় নাছির খাল থেকে।চট্টগ্রামে খোলা নালা-ড্রেন এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। একের পর এক প্রাণহানির পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না। প্রতিবারই কয়েকদিন আলোচনা হয়, তারপর সবকিছু থেমে যায়।নালাগুলো খোলাই পড়ে থাকে। বৃষ্টি হলেই সেগুলোতে পানি উঠে পথচারীদের জন্য ফাঁদ হয়ে দাঁড়ায়। সিটি কর্পোরেশন বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো দৃশ্যমান পরিবর্তন নেই। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীর্ঘ বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর
দীর্ঘ বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। আইসিসির দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের দায়ে পাওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ Read more

আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে আরও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রবিবার  (২৯ মার্চ) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে Read more

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন স্থগিত

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত Read more

বিয়ের আগের দিন প্রাণ গেল প্রকৌশলীর
বিয়ের আগের দিন প্রাণ গেল প্রকৌশলীর

নাটোরের বড়াইগ্রামে বিয়ের আগের দিন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে জুলফিকার আলী (২৯) নামে এক Read more

২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার
২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবে ২ Read more

নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!
নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গাজা যুদ্ধের অবসানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন