বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং তাতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দল। এ কারণে তারা মিডফোর্ডের সামনের ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।রিজভী বলেন, রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে।তিনি বলেন, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম মামলায় নেই, তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, তারা যেন সত্য তথ্য উদঘাটন করে।প্রশ্ন রেখে রিজভী বলেন, এ ঘটনা দুই দিন পরে ভাইরাল হলো কেন? নিশ্চয়ই রাষ্ট্রের গভীর থেকে দেশে ও আন্তর্জাতিক কোনো শক্তি এর সঙ্গে জড়িত‌।বিএনপি একটি বৃহৎ পরিবার উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় অনেকে দলের নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করছে। তবে এসব জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি আহত হয়েছে। শনিবার (২৪ মে) রাত ১টার দিকে উপজেলার Read more

ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রক্তরাঙা সূর্য যখন নববর্ষের প্রথম সকালের আকাশ ছুঁয়ে উঠল, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছিল প্রতিজ্ঞা, সংস্কৃতি ও আশার Read more

ফিলিপাইন সাগরে শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘নান্দো’
ফিলিপাইন সাগরে শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘নান্দো’

ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘নান্দো’ ইতোমধ্যেই টাইফুনে রূপ নিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আসছে সোমবারের মধ্যে এটি আরও শক্তিশালী Read more

মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা
মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা

সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে মিরপুরে শুরু হয় Read more

ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।
ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত এখন হকারদের দখলে। প্রতিদিন লাখো দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। আশপাশের সবগুলো পিকনিক স্পটে টিকিট কেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন