যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে ফেল করেছিল। এতে তারা হতাশ হয়ে পড়েন। শিক্ষার্থীরা কেন্দ্রসচিব সংশোধিত ফলাফলের জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে লিখিত আবেদন করে। রোববার (১৩ জুলাই) তাদের ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। সংশোধিত ফলাফলে ৪৮ শিক্ষার্থী পাশ করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী মিয়ারাজ ইসলাম। গত বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে সে ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ-৫ পেলেও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোয় তার এমন ফলাফল আসে। তিন দিন পর রোববার সংশোধিত ফলে মিয়ারাজ ইসলাম জিপিএ-৫ পেয়েছে। এতে বাড়ির সবাই খুব খুশি।পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে এবার ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল ৪৮ জন। তাদের সবাই অকৃতকার্য হয়। ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা দেখেন, রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এরপর স্কুল থেকে কেন্দ্রসচিবের কাছে জানতে চাইলে কেন্দ্রসচিব মো. খানজাহান আলী ফল সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।কেন্দ্রসচিব খানজাহান আলী বলেন, ‘কী কারণে বিজ্ঞান বিভাগের সবার রসায়ন বিষয়ের ফলাফল অকৃতকার্য আসে, তারা বুঝতে পারেননি।’ ফল সংশোধনের আবেদন করার পর রোববার শিক্ষা বোর্ডে গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, ‘কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এ জন্য ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। কেন্দ্রের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। তাদের ফলাফল সংশোধন করে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্য কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।রবিবার (২২ মার্চ) রাতে কুলিয়ারচর Read more

যে সমীকরণে সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ
যে সমীকরণে সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ

টানা তিন সিরিজ জয়ের পর দারুণ আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপে খেলতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটাও হয়েছিল উড়ন্ত। গ্রুপপর্বের প্রথম Read more

নড়াইলে ঈদের রাতে সাংবাদিকের বাড়িতে চুরি
নড়াইলে ঈদের রাতে সাংবাদিকের বাড়িতে চুরি

নড়াইলের কালিয়া উপজেলায় ঈদুল ফিতরের রাতে এক সংবাদকর্মীর ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী খাইরুল ইসলাম চৌধুরী ‘বাংলাদেশ বুলেটিন’ ও Read more

সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা মালিকবিহীন ছোট-বড় ৯টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।  বৃহস্পতিবার Read more

দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিকেল ৪টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন