চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তালহা স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়িতে তালহার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।  তালহার স্বজন মোরশেদ ভুঁইয়া জানান, খেলাধুলার সময় হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে স্বজনরা তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, মূলত গলায় তসবিহর দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। পরে আমরা মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৫ জনকে নেয়া হয়েছে বার্ন ইউনিটে
উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৫ জনকে নেয়া হয়েছে বার্ন ইউনিটে

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও দুর্ঘটনায় Read more

শুটিং সেটে আহত তটিনী
শুটিং সেটে আহত তটিনী

গেল কয়েকদিন ধরে চট্টগ্রামে আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তানজিম সাইয়ারা তটিনী।  সেখানে শুটিং করতে গিয়ে রোববার গুরুতর Read more

শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল
শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা পরিবার থেকে চাপানো যাবে না: এনসিপি শাকিল

শিক্ষার্থীদের তারা ভবিষ্যতে কি হবে সে চিন্তা পরিবার থেকে চাপানো যাবেনা। প্রত্যেকটি শিক্ষার্থীকে তার সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ দেয়া গেলে Read more

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কেরানীগঞ্জের নারিকেলবাগে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ Read more

রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার
রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে একটি অজ্ঞাত ১০-১১ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ Read more

মাদারীপুরে ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী নিহত
মাদারীপুরে ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী নিহত

মাদারীপুরে মাদক কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে ছুরি দিয়ে গলা কেটে এক মাদক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন