আগামীর বাংলাদেশ গড়ার পথে কোনো বাঁধা এলে গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দলের মিছিলের আয়োজন ও অশ্লীল স্লোগান প্রয়োগ আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কি-না প্রশ্ন উঠতে পারে। আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। দেশে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে মিটফোর্ড হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি-না তা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। এসময় তিনি বলেন, রাজধানীর মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য বিএনপি একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটি ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে তা জনসমক্ষে প্রকাশ করবে। ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানো এবং সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বিএনপি মহাসচিব বলেন, পতিত স্বৈরাচার আর কাপুরুষ ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টা, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনো বাঁধা হয়ে আসে তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব ইনশাআল্লাহ।মির্জা ফখরুল মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনাকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারের বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে।”তিনি আরও বলেন, কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ৩টি নৃশংস হত্যাকাণ্ড, কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা, খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রগকাটার মতো ঘটনার ক্ষেত্রে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিল কিনা। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করেন তিনি।তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে এবং আইনপ্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এই ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটি সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে।নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে কিনা প্রশ্ন রেখে মির্জ ফখরুল বলেন, গুটিকয়েক রাজনৈতিক দলের হীন স্বার্থে দেশ ব্যর্থ হতে পারে না। ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ষড়যন্ত্র আমরা হতে দেবো না।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে Read more

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার কানো প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। Read more

শিয়াল জবাই করে ফেসবুকে পোস্ট যুবদল নেতার, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
শিয়াল জবাই করে ফেসবুকে পোস্ট যুবদল নেতার, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

পটুয়াখালীর কলাপাড়া মিঠাগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড যুবদল সভাপতি জহিরুল ইসলাম (৩৫) কে ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১৫ জুন) Read more

সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
সাটুরিয়ায় হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসুলি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসলি আদায় বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ Read more

মির্জাপুরে ৯ বছরের শিশুকে বলাৎকার, মামলা দায়ের
মির্জাপুরে ৯ বছরের শিশুকে বলাৎকার, মামলা দায়ের

টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের শিকার হয়েছেন। উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১০ অক্টোবর) শিশুটির Read more

গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন