বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে নতুন করে নমনীয় অবস্থান নিয়েছে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে জানান, আইপিএল সম্প্রচারে আর বাধা নেই।তিনি জানান, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো।’স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার বাধা দেবে না বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমরা কাউকে বাধা দেবো না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।’ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে। আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি।’ পাশাপাশি তিনি বলেছেন, আগের অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার এখন কোনো কার্যকারিতা নেই।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বলেন, খেলার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয় এবং তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান।তিনি আরও জানান, বাংলাদেশে আইপিএল সম্প্রচার সম্ভব নয় ভেবে তারা পিএসএলের স্বত্ব কিনেছেন, তাই এখন নতুন করে কিছু ভাবার সুযোগ নেই।প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর আগের সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’ মোস্তাফিজের বাদ দেওয়ার কারণ ছিল মূলত কলকাতা নাইট রাইডার্স ও বিসিসিআইকে দেওয়া উগ্রবাদীদের চাপ ও হুমকি। সে কারণে নিরাপত্তার অজুহাতে বাঁহাতি এই পেসারকে সরিয়ে দেওয়ার আদেশ দেয় বিসিসিআই। এরপর নিরাপত্তার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও যায়নি বাংলাদেশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
জীবননগরে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সাধারণত খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির মৌসুম শুরু হয় শীতকালের নভেম্বর মাসে। এ সময়ে প্রয়োজন হয় অনেক মাটির ভাঁড়ের। Read more

শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং
শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

দখলদার ইসরায়েলি কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই Read more

একাডেমিক ডিগ্রির সঙ্গে শিল্প খাতের প্রকৃত চাহিদার অসঙ্গতি দূর করতে কাঠামোগত শিক্ষানীতির সংস্কার
একাডেমিক ডিগ্রির সঙ্গে শিল্প খাতের প্রকৃত চাহিদার অসঙ্গতি দূর করতে কাঠামোগত শিক্ষানীতির সংস্কার

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা গত এক দশকে বিস্তারের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উচ্চশিক্ষায় ভর্তির হার Read more

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি
হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. Read more

মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রায় এক বছর আগে সংঘটিত সায়েদ আলম প্রঃ সাঈদ (৩৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। Read more

এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ
এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ. লীগের মতো পরিণতি হবে: নাহিদ

‘দেশ গড়াতে জুলাই পদযাত্রা’ সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আ. লীগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন