ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়া জানিয়েছে, তাদের সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর হামলা চলছে। সম্প্রতি হামলা আরও তীব্র হয়েছে। এখন পর্যন্ত মার্কিন নেতৃত্বে যুদ্ধবিরতি আলোচনা কোনো ফল দেয়নি, জানায় এএফপি।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা মার্ন নামের গ্রামটি দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম ‘কার্ল মার্ক্স’ বলে উল্লেখ করেছেন। গ্রামটি দিনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্কের প্রশাসনিক সীমানার পাশে অবস্থিত। তাদের সেনারা গ্রামটি দখল করার জন্য শত্রুদের প্রতিরক্ষার গভীরে চলে গিয়েছিল।রয়টার্স জানায়, ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন, তাতে ‘নিঃশর্ত সমর্থন’ থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন।তিন দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন ল্যাভরভ। পিয়ংইয়ং এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহরে ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন উন। এর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে কৌশলগত বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। গত বছর সই হওয়া একটি অংশীদারিত্ব চুক্তির অধীন আরও সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন তারা। এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তার বরাতে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, উন আবারও নিশ্চিত করেছেন, ইউক্রেন সংকট মোকাবিলায় রুশ নেতৃত্বের নেওয়া সব পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে এবং উৎসাহ দিতে উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে।এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ দাবি করেছে, কিয়েভ অঞ্চলে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সন্দেহভাজন দুই এজেন্টকে হত্যা করা হয়েছে। রোববার একটি অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়িতে সম্প্রতি সন্ত্রাসীদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন Read more

বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল নিহত
বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল নিহত

রাজধানী মস্কোকে গাড়ি বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।রুশ তদন্ত Read more

জুলাই সনদে ‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবি
জুলাই সনদে ‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবি

জাতীয় জুলাই সনদে নোয়াখালীকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেলা Read more

আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত
আখাউড়া সীমান্তে বি এস এফের গুলিতে এক বাংলাদেশী আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার(২৫ এপ্রিল) দুপুর এক Read more

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত, চালক আটক
সরিষাবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত, চালক আটক

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইট ভর্তি ট্যাপে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পৃষ্ট হয়ে প্রাণ হারালো জিহাদ মিয়া (১০) নামে Read more

দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর সফরকালে স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন