মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্তত ৪টি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর হামলায় ১৯ জন সদস্য নিহত হয়েছে। রোববার (১৩ জুলাই) ভোরের দিকে ভারতীয় সেনাবাহিনী এই হামলা চালায় বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আসামে উলফার ৪টি ক্যাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ভারতীয় সেনাবাহিনী। হামলার পর এ অভিযোগ তুলেছে নিষিদ্ধ সংগঠন উলফা।প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত উলফার একাধিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী অভিযান পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী। শতাধিক ড্রোন ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত এই বিদ্রোহী গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হেনেছে তারা।দেশটির একটি সূত্র জানায়, হামলায় উলফার কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও সংগঠনটির সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম-ইন্ডিপেনডেন্টের (উলফা-আই) মিয়ানমারে অবস্থিত পূর্বাঞ্চলীয় সদর দফতরে ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী।রোববার ভোরের দিকে মিয়ানমারে গোষ্ঠীটির পূর্বাঞ্চলীয় ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে উলফা-আই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করে, সীমান্ত অতিক্রম করে তাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় উলফা-আইয়ের অন্তত ১৯ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অন্তত ১৯ জন।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উলফা-আইয়ের শীর্ষস্থানীয় কমান্ডার নয়ন মেধি ওই হামলায় নিহত হয়েছেন। মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রাজনৈতিক শাখা রেভল্যুশনারি পিপলস ফ্রন্টের (আরপিএফ) কয়েকজন সদস্যও হতাহত হয়েছেন।যদিও বার্তা সংস্থা আইএএনএসকে ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, এ ধরনের কোনো অভিযানের তথ্য ভারতীয় সেনাবাহিনীর কাছে নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসিবিহীন মায়ামির বড় হার
মেসিবিহীন মায়ামির বড় হার

মেজর লিগ সকারে মেসিবিহীন ইন্টার মায়ামিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো। এতে দলটির হয়ে লুইস মুরিয়েল করেন জোড়া গোল। এছাড়া Read more

এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ
এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার Read more

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা
নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা

আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) দুপুরে Read more

সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার (০৫ Read more

দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর, আহত ৬
দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর, আহত ৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলামিন ইসলাম (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় Read more

ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি
ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি

টানা ছয় দিন পর সূর্যের দেখা মিলেছে পদ্মা-যমুনা নদীবেষ্টিত উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। সকাল সকাল ঝলমলে মিষ্টি রোদে কৃষকসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন