গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে ফের দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডারকে ঘিরে আবারও শুরু হয়েছে নানা গুঞ্জন ও সম্ভাবনার হিসাব-নিকাশ। তার ফেরার পথ কি খুলছে? এমন প্রশ্ন যখন ভক্ত-সমর্থকদের মুখে মুখে, তখন বিসিবিও এড়িয়ে যাচ্ছে না সাকিব প্রসঙ্গ।রোববার (১৩ জুলাই) বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উঠে আসে সাকিবকে নিয়ে ভক্তদের প্ল্যাকার্ড ইস্যু। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিসিবি পরিচালক মাহবুব আনাম।গত বিপিএলে সাকিবের ছবি বা নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে গিয়ে কিছু দর্শককে বাধার মুখে পড়তে হয়েছিল—এমন অভিযোগ উঠেছিল। পাকিস্তান সিরিজেও কি একই ঘটনা ঘটবে? এমন প্রশ্নের সরাসরি জবাব না দিলেও মাহবুব আনাম জানান, বিসিবি সব ক্রিকেটারের প্রতি সম্মান বজায় রাখে।তিনি বলেন, ‘বিসিবি সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আমাদের অনার্স বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে ২৫ বছর পূর্তি উদযাপন করেছি, সেখানে এমন কোনো ক্রিকেটার নেই যিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন অথচ তার ছবি ছিল না। এটাই প্রমাণ করে, আমরা কিভাবে তাদের শ্রদ্ধা জানাতে চাই।’এর আগের দিন (১২ জুলাই) একই ইস্যুতে কথা বলেন আরেক পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। তার সাফ কথা, বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার জন্য দলের দরজা সবসময়ই খোলা।মিঠু বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, এখানে কোনো দ্বিতীয় চয়েজ নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর। বর্তমান সভাপতি এই দায়িত্ব পুরোপুরি তাদের হাতে দিয়েছেন। তারাও বিষয়টি দেখছে।’উল্লেখ্য, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বোলিং অ্যাকশন ঘিরে জটিলতায় বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে নেই সাকিব। দেশের মাঠেও তার খেলার পরিস্থিতি তৈরি হয়নি। তবে জাতীয় দলে না খেললেও ভক্ত-সমর্থকদের মন থেকে একটুও মুছে যাননি তিনি।বিভিন্ন সময় ম্যাচ গ্যালারিতে ‘We want Shakib back’ বা ‘Bring back our champion’ লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। ক্রিকেট ভক্তদের সেই আবেগকেই যেন এবার গুরুত্ব দিতে শুরু করেছে বোর্ডও।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের রাজিব নিহত, মরদেহ দ্রুত ফেরত চায় পরিবার
উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের রাজিব নিহত, মরদেহ দ্রুত ফেরত চায় পরিবার

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা গ্রামের রাজিব শিকদার (৩২) উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার Read more

৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ, কমবে দিন-রাতের তাপমাত্রা
অব্যাহত থাকবে  শৈত্যপ্রবাহ, কমবে দিন-রাতের তাপমাত্রা

তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে Read more

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে ৩ দিন যাবৎ অনশন করছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় এই রিপোর্ট Read more

রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের
রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের

খাগড়াছড়ির রামগড়ে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে কেন্দ্র করে বাজারে মাংসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদা বাড়ার সুযোগে Read more

হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ
হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ

চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন ও মেধাহীন করার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন