প্রাণঘাতী প্রোস্টেট ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ করে এখন অনেকটাই সুস্থ আছেন নেদারল্যান্ড ও বার্সেলোনার সাবেক কোচ লুই ফন গাল। সুস্থ হওয়ার পর ফের কোচিংয়ে ফেরার ইচ্ছার কথাও বলেছেন ৭৩ বছর বয়সী এই ডাচ কোচ। সম্প্রতি নিজ দেশের একটি টেলিভিশন অনুষ্ঠানে এসব কথা বলেন ফন গাল। এসময় তিনি বলেন, ‘চিকিৎসা ভালোভাবেই চলছে। আমি আগের চেয়ে অনেক ফিট অনুভব করছি।’ যদিও এখনও নিয়মিত শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।এর আগে ২০২২ সালের এপ্রিলে ফনের ক্যান্সার ধরা পরে। সে বছর কাতার বিশ্বকাপ শেষ করেই নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। কষ্টকর ও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর এখন বেশ আশাবাদী এই বর্ষীয়ান কোচ। ফন গাল আরও বলেন, ‘এখন আর ক্যান্সার নিয়ে ভাবি না। চিকিৎসার কারণে আমাকে কয়েকবার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু চিকিৎসা সাড়া দিয়েছে। এখন নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় ভালো ফল পাচ্ছি। আমি ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছি।’তিন দফায় নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন লুই ফন গাল। ক্লাব পর্যায়ে ছিলেন বার্সেলোনা, আয়াক্স, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। বর্তমানে আয়াক্স ক্লাবের পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।কোচিং ক্যারিয়ারের শুরুতে আয়াক্সের হয়ে জিতেছেন তিনটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়েও লিগসহ নানা শিরোপা জিতেছেন। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ ম্যাচে জিতেছেন এফএ কাপ। মোট ২০টি বড় শিরোপা রয়েছে তার কোচিং ক্যারিয়ারে।২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে ফন গালের দল টাইব্রেকারে হেরে যায়। সেই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত মুহূর্তও দেখা যায়। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নেমেছে, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এবং পুলিশ। সাধারণ মানুষের Read more

নারীকে লাথি মেরে বহিষ্কার সেই জামায়াত কর্মী গ্রেফতার
নারীকে লাথি মেরে বহিষ্কার সেই জামায়াত কর্মী গ্রেফতার

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারী ও এক যুবককে লাথি দেওয়া জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (০১ জুন) Read more

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে

ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টসসহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এর আগে তাদের নিষেধাজ্ঞায় সড়ক পথে Read more

৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে
৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২০ মে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. Read more

বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া
বিপাশা বসুর ছবিতে তোলপাড় নেটদুনিয়া

বিপাশা বসুর নামটা শুলনেই চোখে ভেসে ওঠে বোল্ড এক আবেদনময়ী নায়িকার প্রতিচ্ছবি। একসময় বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন