‎অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার অংশগ্রহণ করেই পদক জিতল বাংলাদেশ নারী হকি দল। আজ রোববার (১৩ জুলাই) চীনের দাজহুতে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। ‎হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।এই টুর্নামেন্টে অবশ্য শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের  কাছে ১১-০ গোলে হারে তারা। তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় মেয়েরা। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে জায়গা করে নেয় শেষ চারে। ‎ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার, এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশ। যে কারণে আজ তৃতীয় হওয়ার লড়াইয়ে নামতে হয়েছে তাদের।এদিন ৯ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ১২তম মিনিটে দলকে সমতায় ফেরান আইরিন।  ১৮ থেকে ২০ এই দুই মিনিটে আরও দুই গোল করে দলের স্কোরলাইন ৩-১ করে ফেলেন তিনি।‎‎৩৫ মিনিটে বাংলাদেশকে চতুর্থ গোল উপহার দেন অধিনায়ক শারিকা রিমন। বাকি দুই গোলের একটি করেন কণা আক্তার, অপরটি রিয়াশা রিশি। ৫৯ মিনিটে কাজাখস্তান এক গোল শোধ করলেও সেটি শুধুই ব্যবধান কমিয়েছে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা গোল হজম করেছে ২৪টি। বিপরীতে গোল দিয়েছে ১৪টি। যার মধ্যে সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন। দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার।মেয়েদের পাশাপাশি পদক জয়ের সুযোগ ছিল ছেলেদের সামনেও। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এর আগে হংকংকে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। তবে  সেমিফাইনালে জাপানের কাছে ৬–৪ গোলে হারে।অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে মেয়েদের বিভাগে ফাইনাল খেলবে জাপান ও চীন। আর ছেলেদের বিভাগের সোনার লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও পাকিস্তান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামুতে টপ সয়েল কেটে বিক্রির সময় এস্কেভেটর-ট্রাক জব্দ
রামুতে টপ সয়েল কেটে বিক্রির সময় এস্কেভেটর-ট্রাক জব্দ

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে একটি এস্কেভেটর ও একটি ড্রাম ট্রাক Read more

চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর
চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘী ময়দানে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম প্রাচীন লোকজ ক্রীড়া প্রতিযোগিতা জব্বারের বলী খেলার Read more

শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
শনিবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

আগামীকাল শনিবার রাজধানীর বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে Read more

মাদারীপুরে অচেতন করে ৮ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত সোহাগ পলাতক
মাদারীপুরে অচেতন করে ৮ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত সোহাগ পলাতক

মাদারীপুরের কালকিনিতে চেতনানাশক দিয়ে অচেতন করে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় কাউকে জানালে শিশুটির Read more

লৌহ মানব কারাতে যশোরের মোহন
লৌহ মানব কারাতে যশোরের মোহন

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য কলাকৌশল দেখিয়ে দর্শককে কাছে লৌহ মানব হিসেবে আখ্যায়িত হয়েছেন Read more

আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড
আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অপরাধে দুই মুদি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন