জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আপনারা আমাদের ওপর আস্থা রাখলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিস্টেমের পরিবর্তন করবো। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে যেভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছে তা দেখে আপনারা সতর্ক হোন। যারা মাফিয়া সিস্টেম, দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায় জনগণ কোনোভাবেই আর তাদেরকে মেনে নেবে না।শনিবার (১২ জুলাই) রাতে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১২তম দিনে বাগেরহাট রেল রোড এলাকায় পথসভায় নাহিদ এসব কথা বলেন নাহিদ।‎‎বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণ-অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই নতুন রাজনৈতিক দল। ‎গত ১ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি চলবে  ২৯ জুলাই পর্যন্ত।‎সভায় নাহিদ বলেন, আমাদের শহীদেরা চাঁদাবাজি, দখলদারিত্বের জন্য জীবন দেয় নাই। আমাদের এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি, মাফিয়ার সিস্টেম বদলিয়ে নতুন সিস্টেম আনতে হবে। যেখানে মানুষ তার অধিকার পাবে, মর্যাদা পাবে। এটাই শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি।‎‎এনসিপি পুরোনো বন্দোবস্তের সাথে আপস করবে না উল্লেখ করে নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের শক্তি কোন নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। আপনারা এখনো যদি সংস্কারের পক্ষে না আসেন, পুরোনো রাজনীতিকে সমর্থন করেন, চাঁদাবাজ, মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে টিকিয়ে রাখতে চান তবে জনগণ আপনাদের বিরুদ্ধে কীভাবে রাস্তায় নামছে তা কী আপনারা দেখছেন না?‎‎তিনি বলেন, আমরা গণ-অভ্যুত্থান করেছিলাম মাফিয়া, দুর্নীতিবাজ, চাঁদাবাজ সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আপনারা আমাদের ওপর আস্থা রাখলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সিস্টেমের পরিবর্তন করবো। শহীদদের প্রতি এটা আমাদের কমিটমেন্ট। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে।‎‎চাঁদাবাজের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমরা আপনাদের সেই আত্মত্যাগ ভুলি নাই। গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদের  সামনের দিকে এগোতে হবে। যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখছে, চাঁদাবাজির সংস্কৃতি ও মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে হবে।‎বাগেরহাটের পথসভায় আরও বক্তব্য দেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ডা. তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমুখ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম

টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও Read more

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের আদর্শ Read more

নেদারল্যান্ডসে ৯টি মসজিদে ইসলামবিদ্বেষী চিঠি, আতঙ্কে মুসলিমরা
নেদারল্যান্ডসে ৯টি মসজিদে ইসলামবিদ্বেষী চিঠি, আতঙ্কে মুসলিমরা

নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে অন্তত ৯টি মসজিদে ঘৃণাপূর্ণ বার্তা পাঠানোর ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। এসব চিঠিতে ছিল Read more

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে Read more

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। Read more

চূড়ান্ত ফলাফল ঘোষণা: ডাকসুর ভিপি হলেন ছাত্রশিবিরের সাদিক কায়েম
চূড়ান্ত ফলাফল ঘোষণা: ডাকসুর ভিপি হলেন ছাত্রশিবিরের সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম বিপুল ভোটে জয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন