চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের গ্রামপাড়া এলাকার দর্জিবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে এক বর্গাচাষীর কচু ক্ষেত। বৃহস্পতিবার (১০ জুলাই) মধ্যরাতে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী কৃষক মো. আলাউদ্দিন জানান, তিনি মো. আজিজুল হকের পুত্র এবং এলাকাবাসীর নিকট একজন পরিচিত বর্গাচাষী। জমি বর্গা নিয়ে সেখানে তিনি উন্নত জাতের পানি কচু চাষ করছিলেন। তার অভিযোগ, জমির পার্শ্ববর্তী মালিক আব্দুল কাদেরের বাঁশঝাড় জমি চাষে বিঘ্ন ঘটাচ্ছিল। এজন্য কিছু বাঁশ কেটে ফেলেন তিনি। পূর্বশত্রুতার জেরে আব্দুল কাদেরের ছেলে মো. রিয়াজ রাতের আঁধারে আলাউদ্দিনের কচু ক্ষেতের শতাধিক গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। এতে তার আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।আলাউদ্দিন জানান, তিনি বিষয়টি নিয়ে পরদিন থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘কচু গাছ কেটে ফেলার পাশাপাশি আমাকে অকথ্য গালিগালাজ করে এবং হত্যার হুমকি পর্যন্ত দেয় রিয়াজ। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. রিয়াজ বলেন, ‘জমি নিয়ে বিরোধ সত্য। তবে তারা নিজেরাই রাতের আঁধারে কচু গাছ কেটে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। থানায় বৈঠক হয়েছে কিন্তু তারা কোনো প্রমাণ দিতে পারেনি।’এ বিষয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, ‘শনিবার (১২ জুলাই) উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠক বসেছিলাম। অভিযোগকারী কোনো সাক্ষ্য প্রমাণ আনতে পারেনি। তাই পরবর্তীতে সাক্ষীসহ বৈঠকের জন্য বলা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহেনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধাঞ্জলি ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন Read more

কাতারে গ্যাস স্থাপনায় হামলা, তীব্র ঝুঁকিতে পাকিস্তান-বাংলাদেশ-ভারত
কাতারে গ্যাস স্থাপনায় হামলা, তীব্র ঝুঁকিতে পাকিস্তান-বাংলাদেশ-ভারত

কাতারের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে দুইবার Read more

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারঝড়ে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) Read more

নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প
নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

শুল্কসহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নিজের বিশ্বস্ত সার্জিও গোরকে দেশটির রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে টিভিএস অটো
অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেবে টিভিএস অটো

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডে ‘ইঞ্জিনিয়ার প্রোডাকশন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা

বর্ষার পানি নেমে যেতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাঠজুড়ে নেমেছে আগাম শীতকালীন সবজি চাষের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরি, চারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন