বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশের কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না। সে লক্ষ্যে আগামী দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।শনিবার (৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া হাট বাইপাস এলাকায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই নির্বাচন একটি জাতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে। ইনশাআল্লাহ, সেই সরকারের প্রধান হবেন দেশনায়ক তারেক রহমান।তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকবে। বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এমনকি বিএনপির সমর্থক হওয়ার কারণে অনেকেই চাকরি থেকেও বঞ্চিত হয়েছেন। ১৭ বছর পর আমরা একটি সুযোগ পেয়েছি, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।ওয়ার্ড বিএনপির সভাপতি ইন্নছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাদিদুল হক জাদিদ এবং সদর উপজেলা বিএনপির সহসভাপতি আসিফুজ্জামান আসিফ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বাবুল। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে জুলাইযোদ্ধা ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ময়মনসিংহ-ঢাকা Read more

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে
শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে

গুমের দুই মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট ১২ দফতরে পাঠিয়েছে Read more

দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি
দালাল চক্রে জর্জরিত পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা নিতে এসেও ভোগান্তি

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কার্যত দালাল ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দখলে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। দূর-দূরান্ত থেকে Read more

বরিশালে থানা থেকে পালিয়ে যাওয়া আসামি এখনও গ্রেপ্তার হয়নি!
বরিশালে থানা থেকে পালিয়ে যাওয়া আসামি এখনও গ্রেপ্তার হয়নি!

মাদক মামলার ওয়ারেন্টভুক্ত জয় সাহা নামে এক আসামি বরিশাল কোতয়ালী মডেল থানা হেফাজতে থাকা হাজত থেকে পলায়নের ঘটনা ঘটেছে। তবে পুলিশ Read more

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে আরও শুনানির জন্য Read more

মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬
মিরপুরে কেমিকেল গোডাউনে আগুন, নিহত বেড়ে ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে । মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন