ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।রিজভী বলেন, ‘আপনারা যে পথে হাঁটছেন, এটা শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস। এই পথ যদি সাকসেস হতো, তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত।’তিনি বলেন, ‘বিএনপিকে দমন করা যায়নি। শত শত মামলা বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের জমানো যায়নি। বিএনপিকে কেউ দমন করতে পারবে না।’এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (১২ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা এ বিস্ফোরণ ঘটায়। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।’প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা ভয়ে আশপাশে ছোটাছুটি শুরু করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবিতে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
ঢাবিতে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য Read more

৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স
৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটার যে ব্যাট হাতে নিয়েই আবারও মাঠে Read more

বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন
বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্রাভেল এজেন্সির মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন Read more

বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের Read more

যশোরে ভুয়া ডা. রবকে ১০ দিনের কারাদণ্ড
যশোরে ভুয়া ডা. রবকে ১০ দিনের কারাদণ্ড

এমবিবিএস ডিগ্রি না থাকলেও নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের চিকিৎসা ও অপারেশন করে আসছিলেন এইচ এস এম আব্দুর রব। যশোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন