ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিবের ভাই, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। হামলার সময় তাকে বহন করা গাড়ী ভাঙচুর করে বিএনপি’র বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।শনিবার রাত সাড়ে ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মহাসচিবের ভাইয়ের উপর হামলা ও গাড়ী ভাঙচুর আটকাতে গিয়ে আহত হয়েছেন উজ্জল নামে বিএনপি’র এক কর্মী। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, উপজেলা বিএনপি’র সম্মেলনে ফলাফল ঘোষণা কেন্দ্র করে দুই ঘণ্টা ধরে উত্তেজনা চলছিল সমিরউদ্দীন স্মৃতি কলেজে। ফলাফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না উপজেলা বিএনপি’র সম্মেলনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা লোকজন। পরে অনুরোধের প্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত ৮টায় ভোট কেন্দ্রে আসেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। ফলাফল ঘোষণা করে ফেরার সময় তার উপর চেয়ার ছুড়ে মারেন বিএনপি’র বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। এ সময় তার গাড়ীর সামনের ও পিছনের গাড়ী ভাঙচুর করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, ফলাফল ঘোষণার পর তৃতীয় তলা থেকে নিচে নামার সময় হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।গাড়ীতে থাকা জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা রাশেদ আলী জানান, কোনমতে ভাইকে রক্ষা করেছি। সাথে যারা ছিল, অন্য গাড়ীতে করে মহাসচিবের ভাইকে পার করে দিয়েছি। তবে রাতে আলো কম থাকায় হামলাকারীদের চিনতে পারিনি।এর আগে দুপুর আড়াইটার সময় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সম্মেলনে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষে গণনার সময় সভাপতি পদে ২ ভোটে নিয়ে উত্তেজনা তৈরি হয়। এরপরে অবরুদ্ধ হয়ে যায় জেলা থেকে আসা বিএনপি’র নেতাকর্মীরা।পরে সম্মেলনে এ্যাডভোকেট সৈয়দ আলমকে সভাপতি এবং ড. টিএম মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক এবং অয়ন চোধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬
নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬

নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় এক নারীসহ ভূয়া চার পুলিশ সদস্য এবং গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে Read more

সাংবাদিককে গুলি করে হত্যা
সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি Read more

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়া Read more

ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১
ইসরাইলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। Read more

শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ
শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১২ দিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে Read more

শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের
শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার শাহবাগ মোড় ছাড়া দেশের অন্য কোনো হাইওয়ে এমনকি রাজধানীর অন্য কোনো সড়ক বন্ধ না করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন