কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আহমদ।শনিবার (১২ জুলাই) বিকেলে টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের ইমামের ডেইল এলাকায় বিজিবির চেকপোস্টে তাকে আটক করা হয়। ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান।বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তল্লাশির সময় নুর আহমদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় তার শরীরের পায়ুপথ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেছেন।বিজিবির কক্সবাজার সেক্টরের একজন কর্মকর্তা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে সে কার্যত একটি মাদক নেটওয়ার্ক পরিচালনা করছিল। পেছনে ছিল আরও প্রভাবশালী রাজনৈতিক ছায়া, যা তাকে রক্ষা করে আসছিল প্রশাসনের নজরদারি থেকে।নেটিজেনসহ সচেতন মহল বলছে, বিএনপির একজন দায়িত্বশীল নেতা এভাবে ইয়াবা পাচারে জড়িত থাকার ঘটনায় দলীয় অবস্থান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও দানা বাঁধছে। রাজনৈতিক দলের স্থানীয় নেতৃত্ব যদি এভাবে সীমান্তে মাদকের সেবক হয়ে উঠে, তাহলে ইয়াবা বিরোধী লড়াই কতটা ভঙ্গুর তা বলার অপেক্ষা রাখে না।এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি

চাঁদা না পেয়ে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়া ও স্থানীয় বাজারে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিয়েছে Read more

প্রেমিকার স্বামীকে হত্যা করতে মিউজিক সিস্টেমে বোমা ভরে ডেলিভারি
প্রেমিকার স্বামীকে হত্যা করতে মিউজিক সিস্টেমে বোমা ভরে ডেলিভারি

ভারতে প্রেমিকার স্বামীকে হত্যা করতে উপহার হিসেবে পাঠানো মিউজিক সিস্টেমে বোমা সেট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ Read more

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা’সহ আটক ১
কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও পা’সহ আটক ১

সুন্দরবনে অভিযানে হরিণের মাংস ও পা'সহ ১ জন হরিণ শিকারী আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া Read more

খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়া গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, সিপিসি-১, অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ২৫০ গ্রামের Read more

চীনের ‘জে-১০সি’ যুদ্ধবিমান কেনার ঘোষণা ইন্দোনেশিয়ার
চীনের ‘জে-১০সি’ যুদ্ধবিমান কেনার ঘোষণা ইন্দোনেশিয়ার

চীনা তৈরি চেংডু জে-১০সি যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। এটি দেশটির প্রথম অ-পশ্চিমা বিমান ক্রয় চুক্তি।দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে জনবহুল Read more

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির দায়ে একটি মিষ্টির দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন