‘একদল যাবে, আরেকদল এসে দখল নেবে—এই অপরাজনীতির কবর রচনা করতে হবে’—এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শনিবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট হক টাওয়ার চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জনগণ আর দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসনির্ভর রাজনীতি চায় না। এখন সময় এসেছে, এই অপশক্তির বিরুদ্ধে জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলার।’ভিপি নুর বলেন, ‘যেভাবে আমরা শেখ হাসিনাকে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বিদায় করেছি, সেভাবে যেন ভবিষ্যতে আর কোনো দৈত্য তৈরি না হয়—সে জন্য সবাইকে জাগ্রত থাকতে হবে।’তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশের রাজনীতিতে একটি দলীয় সিন্ডিকেটের মাধ্যমে রাষ্ট্রযন্ত্র চালানো হচ্ছে। এ থেকে মুক্তি পেতে হলে তৃণমূলের মানুষকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে।পথসভায় সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ দক্ষিণ চট্টগ্রাম জেলার সভাপতি গাজী সুফিয়ান। সঞ্চালনায় ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতার জামান সম্রাট।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ও সহ-সভাপতি ফারুক হাসান, কেন্দ্রীয় পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র নেতা আনিসুর রহমান মুন্না, কামনুর নাহার ডলি।এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে নিখোঁজের ১৩দিনেও সন্ধান মেলেনি জুলেখার
ভৈরবে নিখোঁজের ১৩দিনেও সন্ধান মেলেনি জুলেখার

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে না বলে বেরিয়ে জুলেখা বেগম (৩৮) নিখোঁজ হয়েছেন। গত ১৩ দিনেও তার খুঁজ মেলাতে পারেনি পরিবার।জুলেখা Read more

সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন
সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে দিলেন লিটন

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জ্বলে উঠেছেন লিটন দাস। তার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতল ম্যাচ, আর লিটন Read more

গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা
গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা

মুন্সীগঞ্জ অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝখানে ফুটে থাকা গোলাপি রঙের ফুল যেন এক টুকরো প্রকৃতির হাসি হয়ে পথচারী ও যাত্রীদের হৃদয় Read more

সাংবাদিককে গুলি করে হত্যা
সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি Read more

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল

আগমী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৯ আগস্ট) Read more

ব্রাহ্মণবাড়িয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন। রোববার বিকাল সাড়ে ৪টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন