শান্তিতে নোবেলজয়ী ও ইরানের খ্যাতনামা মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছে  নোবেল কমিটি। এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে এই হুমকি এসেছে।২০২৩ সালে নারী ও মানবাধিকারের পক্ষে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন ৫৩ বছর বয়সী নার্গিস। তবে তাঁর অধিকাংশ সময়ই কেটেছে কারাবন্দি অবস্থায়। গত ডিসেম্বরে চিকিৎসার জন্য তাঁকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়। তবে যেকোনো সময় তাঁকে পুনরায় গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন তাঁর আইনজীবীরা।নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রাইডনেস জানিয়েছেন, নার্গিস মোহাম্মদি তাঁকে ফোনে জানিয়েছেন যে তিনি ‘শাসকগোষ্ঠীর এজেন্টদের’ কাছ থেকে হুমকি পেয়েছেন। ফ্রাইডনেস বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক এবং ইরান সরকারের উচিত নার্গিসসহ মতপ্রকাশকারী সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।কমিটির বিবৃতিতে বলা হয়, এই হুমকি থেকে বোঝা যায়, নার্গিস যদি মানবাধিকার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ চালিয়ে যান এবং আন্তর্জাতিক মহলে অংশ নেন, তবে তাঁর জীবন আরও হুমকির মুখে পড়তে পারে।নোবেল কমিটি জানায়, তারা কেবল নার্গিস মোহাম্মদি নয়, ইরানে যেসব নাগরিক রাষ্ট্রের সমালোচনার কারণে হুমকির মুখে আছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা নাগরিকদের শুধু জীবন রক্ষাই নয়, মতপ্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করে।নার্গিস মোহাম্মদি ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সরব ভূমিকা রেখেছেন। এসব কর্মকাণ্ডের কারণে তাঁকে একাধিকবার গ্রেপ্তার ও কারাদণ্ড ভোগ করতে হয়েছে।২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে না পারায়, তাঁর সন্তানরা তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন।সূত্র: এএফপি আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২
নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর Read more

মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি
মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি

ইরানে মার্কিন হামলার আগে ধারণা করা হচ্ছিল দেশটি সংঘাতে জড়ালে তেহরানের টার্গেটে পরিণত হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তাই Read more

জমজমের বলে ট্যাপের পানি বিক্রি, গ্রেপ্তার ১
জমজমের বলে ট্যাপের পানি বিক্রি, গ্রেপ্তার ১

বাসা-বাড়িতে সরবরাহকৃত সাধারণ ট্যাপের পানি বোতলজাত করে ‘জমজমের পানি’ বলে উচ্চ মূল্যে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংযুক্ত Read more

সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়
সূর্যহীন দিনে হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়

দু’দিনের ব্যবধানে আবারও ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়ের আকাশ। সর্বশেষ গত শুক্রবার সূর্যের দেখা মিললেও এরপর টানা কয়েক দিন ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন