রাশিয়া শুক্রবার রাতে ৫৯৭টি ড্রোন ও ২৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে তিনি রাশিয়ার সাম্প্রতিক রেকর্ড পরিমাণ হামলা ঠেকাতে অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান।উক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৫৯৭টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ‘শাহেদ’ ড্রোন। ইরান উৎপাদিত এই ড্রোনগুলো রাশিয়া নিয়মিত ব্যবহার করে।ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হলেও সেসব স্থানের নাম প্রকাশ করা হয়নি।জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ বন্ধে রাশিয়ার বিরুদ্ধে ‘শুধু বার্তা প্রেরণ নয়, বাস্তব পদক্ষেপ’ গ্রহণ করেন।তিনি বলেন, ‘রাশিয়ার এই ধারাবাহিক বিমান হামলার গতি শুধু নিষেধাজ্ঞার মাধ্যমে থামানো সম্ভব, এবং তা এখনই করা দরকার।’জেলেনস্কি বিশেষ করে যারা ‘রাশিয়াকে ড্রোন উৎপাদনে সহায়তা করছে এবং তেলের মাধ্যমে লাভবান হচ্ছে’ তাদের শাস্তির দাবি জানান।প্রসঙ্গত, রাশিয়ার অর্থনীতিতে বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে দেশটির আর্থিক অবস্থা টিকিয়ে রাখার জন্য তেল রপ্তানি একটি প্রধান খাত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে: রিজভী
আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে: রিজভী

আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যাকারী হাসিনার Read more

এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন Read more

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসময় Read more

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪
নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪

নেপালে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম Read more

সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিজয় নগরে এ  কর্মশালা হয়। কর্মশালায় ডিজিটাল Read more

পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ
পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ

একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন