ইরানে এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার দায়ে পরিবারের ইচ্ছায় অভিযুক্ত এক ব্যক্তিকে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (১২ জুলাই) এই ফাঁসি কার্যকর করা হয়। খবর টাইমস অব ইসরায়েলের।ইরানের আদালতবিষয়ক সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ওই তরুণীর পরিবার উত্তরপূর্বাঞ্চলের শহর বুকানের বাসিন্দা। তারা পুরো বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল এবং তারাই ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর অনুরোধ করেছিল। পরবর্তীতে আদালত তাদের অনুরোধ গ্রহণ করে।ইরানের প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি সংবাদমাধ্যম মিজানকে জানান, সাধারণ মানুষের মামলাটির প্রতি নজর থাকায়, এটিতে বিশেষ নজর দেওয়া হয়েছিল।গত মার্চে ওই ধর্ষকের মৃত্যুদণ্ডের রায় দেন নিম্ন আদালত। এরপর ইরানের সর্বোচ্চ আদালত দণ্ড বহাল রাখলে তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হয়।ইরানে সাধারণত ফাঁসিতে ঝুলিয়ে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিশেষ করে যেসব ঘটনা বেশি আলোচিত হয় সেগুলোর দণ্ড সবার সামনে কার্যকর হয়।ইরানে ধর্ষণ এবং হত্যা মৃত্যদণ্ডযোগ্য অপরাধ। বিশ্বে চীনের পর ইরানে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার Read more

তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা
তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা

কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা এখনো হোটেলেই অবস্থান করছেন। তবে সকালে সার্জিস আলম ও তার স্ত্রী গাড়ী যোগে ঘুরতে Read more

পল্টন মোড়ে দুই ককটেল বিস্ফোরণ
পল্টন মোড়ে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্টন মোড়ে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাত রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। Read more

পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার পীরগাছা Read more

বিদেশগামী কর্মীদের জন্য সুখবর দিল প্রবাসী কল্যাণ ব্যাংক
বিদেশগামী কর্মীদের জন্য সুখবর দিল প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিদের সহায়তায় এবং বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা ও কারিগরি মানোন্নয়নের লক্ষ্যে ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ Read more

বরিশাল হচ্ছে না বিপিএল
বরিশাল হচ্ছে না বিপিএল

এবারও হচ্ছেনা বরিশাল স্টেডিয়ামে বিপিএল-এর আসর। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাসে বরিশালবাসীর মনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন