২০১৫ সালের ৩ ডিসেম্বর হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। এতে স্পষ্টভাবে বলা হয়, সড়ক ইজারা দিয়ে কোনো পৌরসভা বা সিটি করপোরেশন যানবাহন থেকে টোল বা চাঁদা আদায় করতে পারবে না।এরপর ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর আরও একটি চিঠির মাধ্যমে দেশের সকল পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়রদের বিষয়টি আবারও অবহিত করে মন্ত্রণালয়। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এখনও প্রকাশ্যে সড়ক থেকে টোল আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। উপজেলার বসুরহাট পৌরসভার আওতাধীন এলাকায় ‘মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান যানবাহন থেকে এসব টোল আদায় করছে বলে অভিযোগ।সরেজমিন অনুসন্ধানে জানা যায়, বাজার ইজারাদারের পক্ষ থেকে ইস্যু করা একটি রশিদের ভিত্তিতে কাভার্ড ভ্যানপ্রতি ১০০ টাকা, বড় ট্রাক ৯০ টাকা, কাঠালের গাড়ি ৩০০ টাকা, কলার গাড়ি ২০০ টাকাসহ মোট ৩৫ ধরনের যানবাহন থেকে ৪০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছে। এমনকি মাদ্রাসার টেম্পু থেকেও নেওয়া হচ্ছে ৪০ টাকা।টোলের ওই রশিদে উল্লেখ রয়েছে- “যে কোনো গাড়ী পৌর এলাকাতে প্রবেশ করলে পৌর টোল পরিশোধ করিতে হবে।”এমন অনিয়ম শুধু বসুরহাট পৌরসভা নয়, উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারেও একইভাবে টোল আদায় চলছে।সেখানে বড় ট্রাক থেকে ১২০ টাকা, কাভার্ড ভ্যান থেকে ১৫০ টাকা, ঔষধ পরিবহনকারী গাড়ি থেকে ৮০ টাকাসহ ১৮ ধরনের যানবাহন থেকে সর্বোচ্চ ১৫০ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ২০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছে।উপজেলা প্রশাসনসূত্রে জানা যায়, পৌর ইজারাদাররা কেবল বাসস্ট্যান্ডে অবস্থানরত গাড়িগুলো থেকে টোল নিতে পারে। অন্যদিকে, হাটবাজার ইজারাদারদের কেবল বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে আসা খোলা বাজারের বিক্রেতাদের থেকে টোল নেওয়ার সুযোগ রয়েছে, সড়কে চলমান যানবাহন থেকে টোল আদায়ের অনুমতি নেই।এই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামিম বলেন, “ইজারাদাররা যেহেতু ইজারার শর্ত ভঙ্গ করেছেন, আমি তাঁদের ডেকে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। যদি তারা সরকারি নির্দেশনা অনুযায়ী টোল আদায় না করে, তাহলে ইজারা বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম
ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম

দীর্ঘ ২৯ দিনের শিক্ষার্থীদের আন্দোলনের পর গত মঙ্গলবার (১৩ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ Read more

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি
সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় Read more

গুলিস্তানে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গুলিস্তানে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। আর আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড Read more

সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু
সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অস্কার বিজয়ী বিশ্ব নন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়িতে বুধবার থেকে শুরু Read more

এফএ কাপে ১০-১ গোলে জয় ম্যানসিটির
এফএ কাপে ১০-১ গোলে জয় ম্যানসিটির

এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সটার সিটির বিপক্ষে ১০-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৮৭ সালের পর এটাই সিটিজেনদের সবচেয়ে বড় Read more

হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া
হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া

হলিউডে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রশ্ন উঠেছে হলিউডের মূলধারার তারকারা কি তাকে পুরোপুরি আপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন