শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল ইতালি। নেট রান রেটে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসকে হারাতে পারলেই ইউরোপিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করত তারা। যদিও ডাচদের বিপক্ষে ৯ উইকেটে হেরে যায় আজ্জুরিরা, তবুও ভাঙেনি তাদের স্বপ্ন।নেট রান রেটে জার্সিকে পেছনে ফেলে নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ইতালি। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো বৈশ্বিক আসরে খেলবে দেশটি। ১৫তম দল হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি।প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক উইকেটের জয় তুলে নেয় জার্সি। এরপর টানা জয় তুলে সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তিনে থেকেই তাদের স্বপ্নভঙ্গ হয়। নেদারল্যান্ডস ও ইতালির ম্যাচে ডাচরা যদি ১৪.১ ওভারের মধ্যে জয় পেত, তাহলে জার্সির ভাগ্যে জুটত বিশ্বকাপ টিকিট।হেগে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে ইতালি। বেন মেনেন্টি করেন সর্বোচ্চ ৩০ রান। জবাবে ম্যাক্স ও’ডাউডের অপরাজিত ৪৭, স্কট এডওয়ার্ডসের ৩৭ ও মিচেল লেভিটের ৩৪ রানে ৯ উইকেটের জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।তবে ম্যাচ হারলেও ইতালির নেট রান রেট দাঁড়ায় +০.৬১২, যা জার্সির +০.৩০৬-এর চেয়ে এগিয়ে। এই সূক্ষ্ম ব্যবধানেই ইউরোপিয়ান অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে আজ্জুরিরা। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’
‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।বৃহস্পতিবার (১৯ Read more

ডেঙ্গুতে জবি শিক্ষার্থী সানজিদার মৃত্যু
ডেঙ্গুতে জবি শিক্ষার্থী সানজিদার মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের Read more

ভেদরগঞ্জে ইউএনও’র জনমুখী উদ্যোগ: লিখিত অভিযোগেই মিলছে সমাধান
ভেদরগঞ্জে ইউএনও’র জনমুখী উদ্যোগ: লিখিত অভিযোগেই মিলছে সমাধান

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা কার্যালয়ের চত্বরে প্রতিদিন ভোরের আলোয় আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছেন, কেউ পারিবারিক Read more

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার মালিকাধীন এফবি আবদুল্লাহ তুফান নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা Read more

কালকিনিতে হর্ণ বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০
কালকিনিতে হর্ণ বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১০

মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ণ বাজানোকে কেন্দ্র করে পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত Read more

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন