যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকার একটি দোকানে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘণ্টার মধ্যে মূল চোরকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাজু, শার্শা উপজেলার রামপুর গ্রামের মমতাজ রহমানের ছেলে। শনিবার (২ আগস্ট) রাতে শার্শার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, শুক্রবার রাতে চেকপোস্ট সংলগ্ন সাদিপুর রোডের ব্যবসায়ী আক্তার হোসেনের ফ্লেক্সি লোডের দোকানে তালা ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়। ঘটনাটি জানিয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক ও ভুক্তভোগী দোকান মালিক থানায় অভিযোগ করেন। ওসি রাসেল মিয়া বলেন, ‘আমরা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও চুরি যাওয়া মোবাইল ফোন ট্র্যাক করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করি। পরে একটি জনবসতিহীন মাঠের মধ্যে মাছের ঘেরে অভিযান চালিয়ে সাজুকে আটক করা হয়।’ পুলিশ জানায়, অভিযানে চোরদের আস্তানা থেকে চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, রড, রেঞ্জ, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর সাজু স্বীকার করে, চুরি করা টাকা তার সহযোগী রুবেলের কাছে রয়েছে, যিনি বর্তমানে পলাতক। তাকে গ্রেফতার করা গেলে টাকা উদ্ধার সম্ভব হবে বলে জানিয়েছেন ওসি। বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক বলেন, ‘চুরির খবর জানার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই এবং পুলিশকে অবহিত করি। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেফতার করেছে, যা প্রশংসনীয়।’ তিনি আরও জানান, পুলিশের কাছ থেকে জানা গেছে, এই চক্রের আরও সদস্য রয়েছে যারা পেশাদার চুরি ও ডাকাতিতে জড়িত। তারা লোকালয় থেকে দূরে মাছের ঘেরে পরিবারবিহীনভাবে বসবাস করতো। পুলিশ তাদের সেই আস্তানাও গুড়িয়ে দিয়েছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইটভাটার পেটে আস্ত পাহাড়
ইটভাটার পেটে আস্ত পাহাড়

চূড়ামনি ও লটমনি। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার সীমান্ত এলাকার ওই দুই মৌজা বছর দশেক আগেও পাহাড়, টিলা ও বনাঞ্চলে Read more

একের পর এক পুশ ইন, উদ্বেগ বাড়ছে সীমান্ত জুড়ে
একের পর এক পুশ ইন, উদ্বেগ বাড়ছে সীমান্ত জুড়ে

সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক বাংলাদেশি নাগরিককে পুশ ইন করার ঘটনা বাড়ছে। Read more

মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার
মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার (২০ Read more

গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর
গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার,  ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর

৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় Read more

ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি দরিদ্র পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের Read more

নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ীকে কারাদণ্ড, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ীকে কারাদণ্ড, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

নড়াইল সদরের পাজারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিবন্ধী খন্দকার মিরন আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের জেল দেওয়ার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন