চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে ট্রাক চালক মো: শহিদুল ইসলাম (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আমির খান চৌধুরী পাড়ায় আত্মহত্যার ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল।নিহত ট্রাক চালক মো: শহিদুল ইসলাম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমির খান চৌধুরী পাড়ার আবু তাহেরের পুত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ইসলাম কিছুদিন আগে পরিবারকে না জানিয়ে বিবাহ করে। পরিবারে সেটি জানাজানি হলে শুরু হয় পারিবারিক কলহ। সেই পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে বাড়ির পার্শ্বে একটি বাঁশঝাড়ের ভেতরে গিয়ে বিষপান করে। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই দিন দুপুর ৩ টার দিকে চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি সকালে বাড়ির পার্শ্বে মাঠে ফুটবল খেলছিল। শহিদুল ইসলাম প্রেম করে বিয়ে করেছে, সেটি তার পরিবার মেনে নিচ্ছিল না।’লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘যেহেতু লাশটি চমেক হাসপাতালে রয়েছে, সেখানেই সুরতহাল করা হবে এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে Read more

পেকুয়ায় কুকুরের কামড়ে আহত ১৫
পেকুয়ায় কুকুরের কামড়ে আহত ১৫

কক্সবাজারের পেকুয়ায় কুকুরের কামড়ে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৬ টার দিকে সদর ইউপির আন্নরআলী মাতব্বর Read more

ঈদুল ফিতর ও পরবর্তী দিনগুলোতেও বন্ধ থাকবে আল আকসা
ঈদুল ফিতর ও পরবর্তী দিনগুলোতেও বন্ধ থাকবে আল আকসা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং এর পরবর্তী দিনগুলোতেও আল আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করছে ইসরায়েল। অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদটির প্রশাসনিক Read more

নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার
নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কালিয়া Read more

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস
আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন