চুয়াডাঙ্গার জীবননগরে গোসল করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (০৩ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদে গোসল করার সময় ওই দুই শিশুর মৃত্যু হয়।মৃতরা হলেন- মুক্তারপুর গ্রামের ঈদগা পাড়ার মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) এবং মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)। মৃত দু’জনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।রিমন হোসেনের পিতা সজীব হোসেন জানায়, বিদ্যালয় ছুটি শেষে রবিবার দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেয়া ছিল।গোসলের এক পর্যায়ে তারা জাগ দেওয়া পাটের উপরে ওঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়। জুবায়েদ রিমনকে তুলতে গেলে জুবায়েদও পানিতে পড়ে যায়।পরে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে পিতামাতাকে ঘটনাটি বলে। খবর পেয়ে পিতা-মাতাসহ নিকট আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে নদী থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তি অনিশ্চিত, শুল্কারোপের শঙ্কায় দিল্লি
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তি অনিশ্চিত, শুল্কারোপের শঙ্কায় দিল্লি

আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ভারতীয় সরকারি সূত্রমতে, কৃষিপণ্য ও দুগ্ধজাত Read more

মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে Read more

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব

এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ Read more

একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
একপেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

এবারের এশিয়া কাপ যেন শুরু থেকেই একতরফা ম্যাচে ভরপুর। টুর্নামেন্টের প্রথম পাঁচটি খেলাতেই দেখা গেছে একপাক্ষিক লড়াই, যার ধারাবাহিকতা দেখা Read more

বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূ‌চি‌র আওতায় প্রাকৃ‌তিক প‌রি‌বেশ ও প্রাণবৈ‌চিত্র‌্য রক্ষায় বিশ্ববিদ্যালয় চত্বরে আট Read more

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন