গত চার দিনের টানা বৃষ্টিপাতের কারণে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন এ উপজেলার বাসিন্দারা।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরকাদিরা, চরমার্টিন, চর লরেন্স, চরফলকন ও তোরাবগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। এতে শতাধিক বাড়ি-ঘরে পানি উঠেছে এবং চলাচলের সড়ক পানির নিচে তলিয়ে আছে। এতে আমনের বীজতলা ও পানের বরজ নষ্ট হয়েছে এবং ভেসে গেছে পুকুরের মাছ। হাঁস-মুরগিসহ গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তারা। তারা আশঙ্কা করছেন, গত বছরের মতো এবারও বন্যার সম্মুখীন হচ্ছেন তারা।চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা করিম, রাসেল ও রুবেল জানান, টানা কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমাদের বাড়িঘর ডুবে আছে। রাস্তাও চলাচলের অবস্থায় নেই, তলিয়ে গেছে। পানি না নামার কারণে ক্রমেই এটি তীব্র হচ্ছে। আমরা মনে করি, গত বছরের মতো এবারও বন্যার সম্মুখীন হচ্ছি।কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, ‘অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় কিছু ঘরবাড়ি ডুবে যাওয়ার খবর পেয়েছি। বন্যার আশঙ্কায় আমরা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করছি।’উল্লেখ্য, গত বছর ২০২৪ সালের আগস্টে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কমলনগরের উপকূলীয় এলাকা। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৬০ শতাংশ মানুষ। জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগে খাল খনন শুরু হলেও সেখানে তেমন কোনো অগ্রগতি হয়নি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম Read more

নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি
নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি

‘আইনের শাসন কাকে বলে-নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম Read more

রিয়াল অধ্যায়ের পর এসি মিলানে মদ্রিচ, বরণ করল ক্লাব
রিয়াল অধ্যায়ের পর এসি মিলানে মদ্রিচ, বরণ করল ক্লাব

আনুষ্ঠানিকভাবে সাবেক রিয়াল তারকা লুকা মদ্রিচকে বরণ করে নিয়েছে এসি মিলান। শৈশবের পছন্দের ক্লাবে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মদ্রিচ Read more

ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি
ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি

ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও, Read more

আবারও কমেছে স্বর্ণের দাম
আবারও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

গাংনীর ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর মহোৎসব
গাংনীর ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর মহোৎসব

মেহেরপুরের গাংনী উপজেলার ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়টিতে বিভিন্ন অনিয়মের কারণে ক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকেরা। প্রায় ২৪ থেকে ২৫ বছরের মধ্যে একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন