জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেক বলে আমরা নির্বাচন পেছাতে চাই। এটা ঠিক না। আমরা নির্বাচন চাই, কিন্তু অনেক সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেছাতে চাই। আমাদের দাবি- জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে। শুক্রবার সকালে যশোরে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় যশোরের একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ। ওই ব্যবস্থায় ফেরা যাবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। তাদের নিয়ে নির্বাচন হবে না।তিনি বলেন, আগামীতে ৫ আগস্টকে মব বলা হবে। কারণ আওয়ামী লীগকে ভোট ফেরানোর নামে অপরাজনীতি চলছে। এটা হলে তারা আমাদের জঙ্গি আখ্যায়িত করবে।তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জুলাই আন্দোলনসহ গত ১৬ বছরের আন্দোলনে তৃণমূলের কর্মীরা নির্যাতিত হলেও নেতারা বিলাসী জীবনযাপন করেন। তারা আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করেন। আমরা বলি, তৃণমূল কর্মীদের ত্যাগ ও রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। হাসনাত বলেন, এখন অবস্থা এমন যে, বিএনপির বিবেচনায় নাকি সব হবে, এটা হতে দেওয়া হবে না। মাঠের বাইরে বসে খেলা নিয়ন্ত্রণ করা যাবে না। খেলতে হলে প্লেয়ার হিসেবে মাঠে আসতে হবে। ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক। তাদের বিরুদ্ধে সোচ্চার আছে জুলাই যোদ্ধারা।তিনি বলেন, আমরা বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন, গণমাধ্যম, সরকার দেখতে চাই। ব্যক্তি পূজা সিস্টেমে চলছে, এর থেকে বের হতে হবে। এজন্য ৩ আগস্ট জুলাই সনদ দাবির আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।জুলাই আহতদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‌স্বাস্থ্য উপদেষ্টা জুলাই আন্দোলনের স্প্রিটের সঙ্গে সমন্বয় করতে পারছেন না। তবে আহতদের চিকিৎসার বিষয়ে এনসিপি ভূমিকা পালন করবে।সভায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদ দ্রুত ঘোষণা করতে হবে। এতেই জুলাই যোদ্ধাদের শক্তি লুকায়িত। সেটা লিখিতভাবে সংবিধানে স্থান দিতে হবে। কিন্তু তারা বলে, গণপরিষদ ভোট ছাড়া এটা সংবিধানে সংযুক্ত সম্ভব না। ফলে সংবিধান পরিবর্তন হতে হবে। বর্তমানে সংবিধান পরিবর্তন না হলে আওয়ামী লীগ থেকে যাবে।মতবিনিময় সভায় এনসিপির নেতা তাসনিম জারা, নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় যশোরের ৪ শহীদ পরিবারের সদস্য ও ১৫ জন আহত অংশ নেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ Read more

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। Read more

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহিলা ১৪ জন ও পুরুষ ৬ জন। Read more

এক সপ্তাহ ধরে নিখোঁজ আনোয়ারার ইউপি সদস্য হাবিব
এক সপ্তাহ ধরে নিখোঁজ আনোয়ারার ইউপি সদস্য হাবিব

এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য Read more

মাদুরোকে আটকের পর বিশ্বজুড়ে তেলের দামে পতন
মাদুরোকে আটকের পর বিশ্বজুড়ে তেলের দামে পতন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে আটকের পর থেকে বিশ্বজুড়ে তেলের দাম কমছে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন