এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। জামালপুর জেলায় পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। এই বিভাগের চারটি জেলার মধ্যে সবার নিচে অবস্থান করছে শেরপুর জেলা।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।ময়মনসিংহ বোর্ড সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলা। এই চার জেলার মধ্যে জামালপুর জেলার পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। জামালপুর জেলা থেকে এসএসসি পরীক্ষায় ২৫ হাজার ৯৭৭ জন অংশগ্রহণ করে পাস করেছে ১৫ হাজার ৬৩৬ জন। এই বোর্ডের অধীনে জামালপুর জেলায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫১৬ জন।জেলায় জিপিএ-৫ এর দিক থেকে প্রথমে অবস্থানে রয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন। জামালপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিজয়নগরের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠীর লোকজন। উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শুরু Read more

গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত Read more

‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ
‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ

আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক বৈঠক করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে Read more

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান
নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে রাউন্ড রবিন লিগ শেষে পাকিস্তান Read more

নারী বিশ্বকাপে প্রাইজমানি ছাপিয়ে গেল পুরুষদেরও
নারী বিশ্বকাপে প্রাইজমানি ছাপিয়ে গেল পুরুষদেরও

চলতি মাসেই ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে মাঠে গড়াবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন