মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রিয়াজ উদ্দিন আত্মহত্যা করেছেন। বুধবার (৯ জুলাই) কায়রোর আব্দু বাসা এলাকায় নিজ ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন।বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঘটনার সময় রিয়াজের স্ত্রী সন্তানকে নিয়ে কায়রোর দার রসা এলাকায় একটি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন। এই সময়ে বাসায় একা থাকার সুযোগে রিয়াজ আত্মহত্যা করেন।মিশরে পড়তে আসা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা রিয়াজ উদ্দিন বাংলাদেশ-মিশরের মধ্যে আমদানি ও রপ্তানি ব্যবসা করতে গিয়ে হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন।আত্মহত্যার আগে রিয়াজ একটি সুইসাইড নোট রেখে যান। তাতে লেখা ছিল, রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও ব্যাংকিং জটিলতা এবং আমদানি-রপ্তানিতে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে তার ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও কিছুদিন আগে তার স্ত্রীর একটি জটিল অস্ত্রোপচারে ৮০ লাখ টাকা খরচ হওয়ায় তিনি সাড়ে ৩ কোটি টাকা ঋণগ্রস্ত হন—বলে এই প্রতিনিধিকে জানিয়েছেন মিশরে বাংলাদেশ ছাত্র সংগঠন ‘ইত্তিহাদ’-এর একজন ছাত্রনেতা।দেশটির পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে এসে মৃতদেহসহ তার স্ত্রীকে তাদের হেফাজতে নিয়ে হাসপাতালে রেখেছে। তারা সুইসাইড নোট ও পারিপার্শ্বিক প্রমাণ সংগ্রহ করছে।মৃত্যুর আগে স্ত্রীকে দেওয়া বার্তায় রিয়াজ অনুরোধ জানিয়েছিলেন, যদি মিশরেই তার মৃত্যু হয়, তবে যেন তাকে সেখানেই দাফন করা হয়। তবে বাংলাদেশে থাকা তার পরিবার ও আত্মীয়স্বজন মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ এলাকায় দাফনের দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।রিয়াজের অপ্রত্যাশিত মৃত্যুতে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাস, দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী সমাজ শোক প্রকাশ করেছেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিবাসীসহ কর্মীদের মর্যাদা বাড়াতে সৌদিতে নতুন নিয়ম, বাধ্যতামূলক ১ জানুয়ারি
অভিবাসীসহ কর্মীদের মর্যাদা বাড়াতে সৌদিতে নতুন নিয়ম, বাধ্যতামূলক ১ জানুয়ারি

কর্মীসহ অভিবাসীদের বেতনের সুরক্ষা ও কর্মস্থল হিসেবে স্বচ্ছতা বাড়াতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সৌদি আরবে সব গৃহকর্মীর বেতন ইলেকট্রনিক Read more

কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক
কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি (হোনাখালি) এলাকায়  মালবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি Read more

কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও লালমাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২ Read more

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি Read more

বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক
বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক ও শহরের পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের Read more

এনসিপির পদযাত্রায় যোগ দিয়ে তিন যুবলীগ নেতা বহিষ্কার
এনসিপির পদযাত্রায় যোগ দিয়ে তিন যুবলীগ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করায় ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিনজনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন