ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা জোরদার করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুবিও-লাভরভ বৈঠক অনুষ্ঠিত হবে। খবর: এএফপিমার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই রুবিওর প্রথম এশিয়া সফর। এমন এক সময়ে তিনি এ সফর করছেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়াসহ বিশ্বজুড়েই বাণিজ্যযুদ্ধ আরও জোরদার করছেন এবং ইতিমধ্যে ২২টি দেশের ওপর পাল্টা অতিরিক্ত শুল্কারোপ করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক রুবিও কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে বুধবার রাতে রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত সাতজন আহত হয়েছেন। নগরের সামরিক প্রশাসন আজ সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের অভিযোগ, পুতিন ইউক্রেন নিয়ে আজেবাজে কথা বলছেন। তিনি ইউক্রেনকে আত্মরক্ষার জন্য আরও অস্ত্র দেওয়ার কথাও বলেছেন। রুবিও ও লাভরভ সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন গত ফেব্রুয়ারিতে সৌদি আরবে। এই দুই শীর্ষ কূটনীতিক ফোনে একাধিকবার কথা বলেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’
পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে খুনোখুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

সুপারফুড চিয়া সিড খাওয়ার উপকারীতা
সুপারফুড চিয়া সিড খাওয়ার উপকারীতা

স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় 'চিয়া সিড'। প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পাওয়া যাবে এই চিয়া সিডে। প্রাচীনকাল Read more

সুন্দরবনে আজ থেকে ৩ মাস মাছ ধরা ও পর্যটন বন্ধ
সুন্দরবনে আজ থেকে ৩ মাস মাছ ধরা ও পর্যটন বন্ধ

আজ ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে মাছ ধরা ও পর্যটন নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই Read more

জকসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
জকসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা Read more

মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

মাদারীপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন