নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ওই অভিযানে দুইজন ইমো হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে আটক করা হয়।বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইমো অ্যাপের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।আটককৃতরা হলেন, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামের মৃত বেলায়েতের ছেলে জয় ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামীম।অভিযান চলাকালে তাদের কাছ থেকে প্রযুক্তি-ভিত্তিক প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল ও ৩০টি অতিরিক্ত সিমকার্ড জব্দ করা হয়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প
একটি ঈদ ও মৃত্যুর সাথে তিনপাত্তি খেলার গল্প

হতে পারে এটাই জীবনের শেষ ঈদ, শেষ দিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। আশেপাশের বেশিরভাগ রোগীই এরই Read more

কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী চর থেকে চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত আটটার Read more

দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা মাহরিন লাইফ সাপোর্টে
দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা শিক্ষিকা মাহরিন লাইফ সাপোর্টে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরীকে (৪২) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। নিজে দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি।আজ Read more

রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু
রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন।ডিপ্লোম্যাটিক সূত্রের Read more

একদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৭ শতাংশ
একদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৭ শতাংশ

তেলের বাজারে ফের বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনায় শুক্রবার (১৩ জুন) Read more

মহানবীকে কটূক্তির অভিযোগে উত্তাল হোমনা, মাজারে হামলা-অগ্নিসংযোগ
মহানবীকে কটূক্তির অভিযোগে উত্তাল হোমনা, মাজারে হামলা-অগ্নিসংযোগ

কুমিল্লার হোমনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে ওই কটূক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মাজার ভেঙে বসতঘর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন