শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাটে নামবে বাংলাদেশ। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ফলে এই সিরিজে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় শুরু হবে এ ম্যাচ। সবশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এ দু’দল। যেখানে জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। সেদিক থেকে এবারের সিরিজে বাংলাদশকে ফেভারিট মনে হওয়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে রাখতে হবে লঙ্কানদের। আগের দুই সিরিজে হারের পর এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে? এক্ষেত্রে অনুমান করা যায়, এ ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ ও পারভেজ জুটি। এরপর তিন নম্বরে ব্যাটিং করবে অধিনায়ক লিটন দাস। রপর যথাক্রমে তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেন।এ সিরিজে দীর্ঘদিন পর জতীয় দলে ডাক পেয়েছেন সাইফউদ্দিন। বাংলাদেশ যদি ব্যাটিং লাইন-আপ শক্ত করতে চান তাহলে তাকে দলে রাখতেই পারে। তবে তানজিদ হাসান সাকিবকে দলে নেওয়া হলে কপাল পুড়তে পারে সাইফউদ্দিনের। অবশ্য এক্ষেত্রে মুস্তাফিজ এবং তাসকিন দু’জনকে যদি একাদশে রাখা হয় তবে। এদিকে স্পিনার কোটায় অটো চয়েস রিশাদ হোসেন। বোলিংয়ে কার্যকারিতার পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত এই ক্রিকেটার। বাংলাদেশ যদি দু’জন স্পিনার নিয়ে খেলে সেক্ষেত্রে রিশাদের সঙ্গী হতে পারেন নাসুম আহমেদ। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদীও টিম ম্যানেজমেন্টের দরজায় কড়া নাড়ছেন। তবে পাল্লেকেলের উইকেট বিবেচনা করলে দেখা যায়, এ পিচে প্রচুর রান হয়। সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব/মোহাম্মদ সাইফউদ্দিন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা
পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ফারিয়া হক টিনাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন Read more

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নজর যে ৫ দেশ
ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নজর যে ৫ দেশ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযান চালিয়ে আটক করার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা এক নতুন মাত্রায় Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল Read more

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

গত কয়েকদিন টানা বৃষ্টিতে বাতাসের মান উন্নতির দিকে থাকলেও বৃষ্টি কমে যাওয়ায় পুনরায় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। আজ মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন