দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ায় পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে।তিন বোর্ডের একযোগে পরীক্ষার স্থগিতাদেশে সারা দেশের লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিয়মিত নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।কুমিল্লা বোর্ড: প্লাবনে স্থগিত পরীক্ষাভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলের ফলে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় প্লাবনের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে। বোর্ড জানিয়েছে, আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।মাদ্রাসা বোর্ড: সারা দেশে স্থগিত আলিম পরীক্ষামাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমাদের পরীক্ষা সারা দেশে একযোগে একই প্রশ্নে অনুষ্ঠিত হয়। তাই কোনো এলাকায় সমস্যা দেখা দিলে আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে না। সে কারণেই সারাদেশেই ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে হয়েছে।’কারিগরি বোর্ড: ভোকেশনালসহ সব পরীক্ষা বন্ধবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও একই কারণে আজকের সব পরীক্ষা স্থগিত করেছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, ‘ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারাদেশেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবি পার্টির নেতা ইউনুস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। শনিবার Read more

পত্রিকা: ‘জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
পত্রিকা: ‘জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’

ভারত-বাংলাদেশ সম্পর্ক, নির্বাচনের প্রস্তুতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে নানা ধরনের খবর আজ ঢাকা থেকে প্রকাশিত Read more

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার এবং আরও তিন জেলার ওপর দিয়ে Read more

প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের
প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। Read more

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৩ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন