মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলদোভা ও ফিলিপাইন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার এক নতুন ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প এই শুল্ক আরোপ করেছেন। প্রেসিডেন্টের জারি করা চিঠিতে এসব দেশের জন্য ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে আলজেরিয়া ৩০ শতাংশ, ব্রুনেই ২৫ শতাংশ, ইরাক ৩০ শতাংশ, লিবিয়া ৩০ শতাংশ, মলদোভা ২৫ শতাংশ ও ফিলিপাইনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই নতুন শুল্কহার এপ্রিল মাসে ঘোষিত হারগুলোর তুলনায় কিছুটা কম হলেও আগের ১০ শতাংশ সাধারণ শুল্কনীতির চেয়ে অনেক বেশি।ট্রাম্প প্রশাসন এসব বাড়তি শুল্ককে ‘অসমতা’ ও ‘অপারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক’-এর প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে। চিঠিতে দেশগুলোকে যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদনে উৎসাহিত করা হয়েছে, যাতে তারা এই শুল্ক এড়াতে পারে। একই সঙ্গে শুল্কের প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ৩ জুলাই থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা পিছিয়ে আগামী ১ আগস্ট নির্ধারণ করেছেন।ট্রাম্প শুধু দেশভিত্তিক শুল্ক আরোপেই থেমে থাকেননি, চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর তিনি ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইল খাতে আলাদা করে শুল্ক আরোপ করেছেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার তিনি ঘোষণা দেন, তামা এবং ওষুধশিল্প খাতেও নতুন করে শুল্ক আসছে।রবিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প বাড়াতে এবং চীনের মতো শক্তিশালী বাণিজ্য অংশীদারদের সঙ্গে ভারসাম্য তৈরির কৌশলের অংশ। তবে সমালোচকেরা বলছেন, এমন শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলবে এবং ছোট দেশগুলোর জন্য মার্কিন বাজারে প্রবেশ আরও কঠিন হবে।ট্রাম্পের ‘শুল্ক চিঠি’ পেলো আরও ৬ দেশরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলদোভা ও ফিলিপাইন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার এক নতুন ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প এই শুল্ক আরোপ করেছেন। প্রেসিডেন্টের জারি করা চিঠিতে এসব দেশের জন্য ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে আলজেরিয়া ৩০ শতাংশ, ব্রুনেই ২৫ শতাংশ, ইরাক ৩০ শতাংশ, লিবিয়া ৩০ শতাংশ, মলদোভা ২৫ শতাংশ ও ফিলিপাইনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই নতুন শুল্কহার এপ্রিল মাসে ঘোষিত হারগুলোর তুলনায় কিছুটা কম হলেও আগের ১০ শতাংশ সাধারণ শুল্কনীতির চেয়ে অনেক বেশি।ট্রাম্প প্রশাসন এসব বাড়তি শুল্ককে ‘অসমতা’ ও ‘অপারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক’-এর প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে। চিঠিতে দেশগুলোকে যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদনে উৎসাহিত করা হয়েছে, যাতে তারা এই শুল্ক এড়াতে পারে। একই সঙ্গে শুল্কের প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ৩ জুলাই থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা পিছিয়ে আগামী ১ আগস্ট নির্ধারণ করেছেন।ট্রাম্প শুধু দেশভিত্তিক শুল্ক আরোপেই থেমে থাকেননি, চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর তিনি ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইল খাতে আলাদা করে শুল্ক আরোপ করেছেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার তিনি ঘোষণা দেন, তামা এবং ওষুধশিল্প খাতেও নতুন করে শুল্ক আসছে।রবিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প বাড়াতে এবং চীনের মতো শক্তিশালী বাণিজ্য অংশীদারদের সঙ্গে ভারসাম্য তৈরির কৌশলের অংশ। তবে সমালোচকেরা বলছেন, এমন শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলবে এবং ছোট দেশগুলোর জন্য মার্কিন বাজারে প্রবেশ আরও কঠিন হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে Read more

বান্দরবানে পর্যটকের মৃতদেহ উদ্ধার, নারীসহ নিখোঁজ দুই
বান্দরবানে পর্যটকের মৃতদেহ উদ্ধার, নারীসহ নিখোঁজ দুই

বান্দরবানের আলীকদমে পাহাড়ি ঢলে ঝিরির পানিতে ভেসে যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। নিহত Read more

হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক
হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক

কুমিল্লার হোমনায় একটি বিদেশী পিস্তল সহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশমঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের Read more

জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই তিন সাংবাদিক হলেন একুশে পদকপ্রাপ্ত Read more

‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক Read more

বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র
বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র

বর্ষা এলে মিরসরাইয়ের খাল-বিল, নদী-নালায় শুরু হয় মাছ ধরার উৎসব। আধুনিকতার ছোঁয়া ও কারেন্ট জালের দৌরাত্ম্য বাড়লেও বাঁশ-বেতের তৈরি চাঁই, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন