অপরিকল্পিত ঝুপড়ি ঘরের কারণে দিন দিন কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাগর কন্যা কুয়াকাটা। সৈকতের লাগোয়া বেরিবাঁধ সংলগ্ন রক্ষা বাঁধের উপরে গড়ে উঠেছে শত শত ঝুপড়ি ঘর, যেগুলো অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠায় যেমন পর্যটকদের দৃষ্টিকটু লাগে, তেমনি সৌন্দর্যও নষ্ট করছে এই প্রাকৃতিক দর্শনীয় স্থানটির।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাগরপাড়ের সুরক্ষা বাঁধের উপর ছোট ছোট বেশ কয়েকটি ঘর তৈরি করা হয়। পরবর্তীতে সামনের অংশে টিনের ছাউনি যুক্ত করে সেটিকে বড় আকারে বিস্তৃত করা হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। বিভিন্ন সামগ্রী বিক্রির ছোট ছোট দোকান, চা-স্টল, ফাস্টফুড কর্নারসহ নানা রকমের অস্থায়ী কাঠামো।এ বিষয়ে দিনাজপুর থেকে আসা মাহমুদুল হাসান রনি বলেন, ‘এত সুন্দর একটা বেড়িবাঁধ যেটাকে অসুন্দর করেছে ছোট ছোট দোকানগুলি। এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যেত। এখন সম্ভব নয়। এমন অপরিকল্পিত অবকাঠামো সৌন্দর্য নষ্ট করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।’স্থানীয় সাংবাদিক কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, ‘এই ঝুপড়ি ঘরগুলো পরিকল্পনাহীনভাবে গড়ে উঠছে। এতে কুয়াকাটার সার্বিক সৌন্দর্য যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পর্যটকদের জন্য পরিবেশটাও অনুপযুক্ত হয়ে পড়ছে। যদি এসব ব্যবসায়ীকে নির্দিষ্ট কোনো স্থানে পুনর্বিন্যাস করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হয়, তাহলে সাগরের পরিবেশ রক্ষা পাবে।’স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই ঝুপড়ি ঘরগুলো অনেক সময় রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় গড়ে ওঠে, যার ফলে সরিয়ে দিতে বা উচ্ছেদ করতে দেরি হয় বা বাধার সম্মুখীন হতে হয়। ফলে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রয়াসও মাঝপথে থেমে যায়।এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটা এলাকার খাস জমি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় ভূমি উপদেষ্টা স্যার কঠোর নির্দেশনা দিয়েছেন। পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে অতি শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)

ইউএস ওপেনে আজ পুরুষ এককের সেমিফাইনালে মুখোমুখি নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। আছে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচ। একনজরে দেখে নিন Read more

লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার
লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য এবং তার জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম
কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের হাজীগঞ্জ-বাতিরঘাট সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শেষ হওয়ার Read more

আমিরাতে লটারিতে রেঞ্জ রোভার গাড়ি জিতলেন আরেক বাংলাদেশি
আমিরাতে লটারিতে রেঞ্জ রোভার গাড়ি জিতলেন আরেক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ২৫ বছর ধরে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী। সম্প্রতি বিগ টিকিট লটারির ড্রিম Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন