প্রেম—পৃথিবীর সবচেয়ে আবেগময় ও মধুর সম্পর্কগুলোর একটি। ভালোবাসা, যত্ন, বিশ্বাস আর সম্মান দিয়ে গড়ে ওঠা এই সম্পর্কের শুরুতে থাকে রঙিন সব মুহূর্ত ও অনুভূতি। কিন্তু সব প্রেমের গল্প শেষ পর্যন্ত সুখী পরিণতির হয় না। নানা কারণে মাঝপথেই থেমে যেতে পারে সম্পর্কের যাত্রা।চলুন, জেনে নিই এমন চারটি সাধারণ কারণ, যেগুলো একটি প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দিতে পারে:১. যোগাযোগের অভাবভালোবাসার বন্ধনে যতটা প্রয়োজন ভালোবাসা, তার চেয়ে বেশি জরুরি নিয়মিত যোগাযোগ। সম্পর্কের শুরুতে সঙ্গী বারবার খোঁজ নিলেও ধীরে ধীরে যদি তা কমে আসে, যদি আগ্রহ হারিয়ে ফেলেন—তবে সেটি হতে পারে বিচ্ছেদের শুরু। ব্যস্ততা সবারই থাকে, কিন্তু ভালোবাসলে সেই ব্যস্ততার মধ্যেও সময় বের করে নেওয়া হয়।২. মতের মিল না থাকামতবিরোধ কিছুটা স্বাভাবিক হলেও প্রতিটি বিষয়ে যদি মতের অমিল দেখা দেয়, তবে তা সম্পর্কের জন্য নেতিবাচক সংকেত হতে পারে। একটি সুস্থ সম্পর্কের জন্য দুজনের চিন্তাভাবনার মধ্যে ন্যূনতম মিল থাকা জরুরি। নইলে একসঙ্গে পথ চলা হয়ে ওঠে কষ্টকর।৩. অন্যকে অসম্মান করাসঙ্গীর ব্যবহার শুধু আপনার প্রতি নয়, অন্যদের প্রতিও কেমন—তা লক্ষ্য করা জরুরি। যদি দেখেন তিনি হোটেলবয়, পথচারী বা ভিক্ষুকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে বুঝতে হবে তার দৃষ্টিভঙ্গি কতটা সংকীর্ণ। যারা অন্যকে সম্মান দিতে জানে না, একসময় আপনাকেও অপমান করতে কুণ্ঠাবোধ করবে না।৪. মতামতকে অবমূল্যায়ন করাআপনি যদি বারবার নিজের মতামত অবহেলা হতে দেখেন, যদি যুক্তি সত্ত্বেও আপনার বক্তব্যকে গুরুত্ব না দেওয়া হয়—তবে সেটা সুস্থ সম্পর্কের জন্য হুমকি। একতরফা মতের আধিপত্য যে কোনো সময় সম্পর্কে ফাটল ধরাতে পারে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ফের বিক্ষোভে উত্তাল ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের অবসান ও জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।শনিবার Read more

ভোকেশনালে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪৯৪৮
ভোকেশনালে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪৯৪৮

চলতি বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৮১ Read more

মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা
মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে মামলার আসামির লাঠি আঘাতে পুকুরে ডুবে মামলার বাদী মোহাম্মদ মোজাহের আলীর (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার Read more

আমাদের দেশে যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান আজহারী
আমাদের দেশে যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা Read more

ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন তিনি।একইসঙ্গে সাবেক Read more

আগামীকালও বিপিএলে থাকছে না কোনো ম্যাচ
আগামীকালও বিপিএলে থাকছে না কোনো ম্যাচ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিপিএলের আজকের (৩০ ডিসেম্বর) ম্যাচ স্থগিত করেছিল বিসিবি। এরপর বিসিবির একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন