অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এখনো অনেক সুযোগ বিদ্যমান।বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দর্জি বলেন, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের অব্যাহত সহায়তার জন্য ভুটান কৃতজ্ঞ।তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ ব্যক্ত করেন।এ সময় প্রধান উপদেষ্টা দুদেশের জনগণের বন্ধন জোরদারের গুরুত্ব তুলে ধরে বলেন, দুদেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত, যেন পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও দৃঢ় হয়।তিনি বলেন, বাংলাদেশ সার্কের চেতনাকে বজায় রাখতে ও এগিয়ে নিতে চায়। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, তার কার্যকালে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান

ভোলার চরফ্যাশন উপকূলের মিঠাপানি অধ্যুষিত মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান ব্যাপক সাফল্যের মধ্য দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। মার্চের শুরু থেকে Read more

বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু
বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

বাঘায় পুকুরে গোসল করতে নেমে উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্ৰামের সাহারা বেগম নামে ৬২ বছর বয়সের এক নারী মারা গেছে।শুক্রবার Read more

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব
চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব

চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (২৫ মে) Read more

ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা
ইলিশ রক্ষায় আজ থেকে ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার থেকে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩০ Read more

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল।বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন