খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশার তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। জুমার নামাজের উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন মাহবুব।দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তার বাসার সামনেই একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত আসে। কিছু বুঝে উঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রগ কেটে দেয়।এলাকাবাসীরা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েছেন। তারা জানান, হামলাকারীদের মধ্যে একজন হেলমেট পরিহিত ছিলেন, তবে অন্য দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংশ্লিষ্ট একটি ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহবুব মোল্লাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির গবেষণা সম্মাননা পেলেন মাভাবিপ্রবি উপাচার্য আনোয়ারুল আজীম
ঢাবির গবেষণা সম্মাননা পেলেন মাভাবিপ্রবি উপাচার্য আনোয়ারুল আজীম

গবেষণা ও প্রকাশনার গুণগত মানের স্বীকৃতি হিসেবে ‘DU Research Excellence Recognization 2025’ অনুষ্ঠানে Certificate of Appreciation পেলেন মাওলানা ভাসানী বিজ্ঞান Read more

গুচ্ছতে যুক্ত হল নওগাঁ বিশ্ববিদ্যালয়, ফের বাড়ল আবেদনের সময়সীমা
গুচ্ছতে যুক্ত হল নওগাঁ বিশ্ববিদ্যালয়, ফের বাড়ল আবেদনের সময়সীমা

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় (২০২৫-২০২৬) নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। একই সাথে ভর্তির আবেদনের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। Read more

বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই
বাংলাবান্ধা বন্দরে ভারতের নিষেধাজ্ঞার তেমন প্রভাব নেই

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব তেমনভাবে পড়েনি। ভারতীয় কর্তৃপক্ষ কিছু পণ্যের আমদানিতে সাময়িক বিধিনিষেধ দিলেও এই বন্দর দিয়ে Read more

গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন
গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন

গত ৯ বছরে ঢাকার মানুষ মাত্র ৩১ দিনের জন্য স্বচ্ছ ও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। ২০২৪ সালে অবস্থাটা আরও Read more

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার

বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন