চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা (৬ নম্বর ওয়ার্ড) গোয়ালপাড়া এলাকার সোবহান সওদাগরের বাড়ির পাশে একটি রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান।২৮-৩০ বছর বয়সী ওই যুবকের পরনে শার্ট, প্যান্ট ও মুখে ছাপ দাঁড়ি ছিল। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পথচারীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কি কারণে তার মৃত্যু হয়েছে স্পষ্ট জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হচ্ছে। পরিচয় সনাক্তে কাজ করাসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা
বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি, হেনস্থা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। শনিবার (২২ Read more

মেয়েদের হোস্টেলে সিসি ক্যামেরা, সেই কওমি মাদরাসা বন্ধ ঘোষনা
মেয়েদের হোস্টেলে সিসি ক্যামেরা, সেই কওমি মাদরাসা বন্ধ ঘোষনা

যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ফাতিমাতুজোহারা নামের সেই কওমি মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েদের শোবার কক্ষে সিসি ক্যামেরা Read more

৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ওপেনএআই
৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তুমুল প্রতিযোগিতার মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের বাজারমূল্যে নতুন রেকর্ড গড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, Read more

বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য

দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ Read more

কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ
কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২০ মার্চ) বেলা Read more

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় চতুর্থ
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় চতুর্থ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন