ভারতের গুজরাটে গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়ে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় মহিসাগর (মাহি) নদীতে পড়ে যায় অন্তত ৪টি গাড়ি। বুধবার (০৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।প্রাথমিক তথ্যে জানা যায়, ওই সময় সেতুটি দিয়ে দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি (জিপের মতো বড় গাড়ি) ও একটি পিকআপ ভ্যান পার হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ করে সেতুর একটি অংশ ভেঙে পড়ে এবং গাড়িগুলো নদীতে তলিয়ে যায়।ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রাও তাতে যোগ দেন। এখন পর্যন্ত ৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে প্রশাসন। শুরু হয়েছে ঘটনার কারণ অনুসন্ধান।স্থানীয়দের অভিযোগ, গম্ভীরা সেতুটি বহুদিন ধরে অবহেলায় ছিল। এই সেতু মধ্য গুজরাটের আনন্দ, ভদোদরা, ভরুচ ও অঙ্কলেশ্বরের যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ হলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে  ঝুঁকিপূর্ণ ছিল।একজন বাসিন্দা বলেন, সেতুটি শুধু দুর্ঘটনার জন্যই নয়, আত্মঘাতী হিসেবেও কুখ্যাত ছিল। আমরা অনেকবার জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।ঘটনার পর কংগ্রেস নেতা অমিত চাভদা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আনন্দ ও ভদোদরা জেলার মধ্যে সংযোগকারী গম্ভীরা সেতু ধসে পড়েছে। বহু গাড়ি নদীতে পড়ে গেছে, বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করতে হবে এবং বিকল্প যাতায়াত ব্যবস্থা নিতে হবে।ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা এখনো নদীতে তল্লাশি চালাচ্ছেন। দুর্ঘটনায় পড়া যানবাহন উদ্ধারে আনা হয়েছে ক্রেন। প্রশাসন জানিয়েছে, এ ঘটনার পর ওই অঞ্চলের অনুরূপ সেতুগুলোর কারিগরি পরিদর্শন ও নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) শুরু করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসককে শোকজ

আদালতের আদেশ অমান্য করার দায়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতকে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন আদালত। নাটোরের Read more

রামগড় হাটে পাহাড়ি তালের শাঁসের রমরমা বাজার
রামগড় হাটে পাহাড়ি তালের শাঁসের রমরমা বাজার

বাংলাদেশে জনপ্রিয় বেশকিছু খাদ্যের মধ্যে তালের শাঁস অন্যতম একটি খাবার। যা তালের অপরিপক্ক কচি ডাবের অংশের মধ্যে এক জাতীয় পানীয় Read more

আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। নায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ Read more

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ভোলায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান হোসেন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা Read more

আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ
আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন