যুক্তরাষ্ট্রের টেক্সাসে চারদিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে মৃত্যু হয়েছে ৮৪ জনের। এদের মধ্যে ২৮ জনই শিশু। এখনও খোঁজ মেলেনি ৪১ জনের। শনাক্ত করা যায়নি ৩২ জনের মরদেহ।গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের মধ্যে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সন্ধান মেলেনি ১০ শিশু ও এক কাউন্সেলের। চলছে তল্লাশি অভিযান। যোগ দিয়েছে রাজ্যের ২০টির মতো সরকারি সংস্থা।মধ্য টেক্সাসে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।গত শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয় রাজ্যটিতে। গুয়াদালুপ নদীর পানির উচ্চতা বেড়ে তৈরি হয় এ বন্যা পরিস্থিতি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোয়ারেন্টাইনে থাকা তিন বাঘের সামনে পচা মাংস
কোয়ারেন্টাইনে থাকা তিন বাঘের সামনে পচা মাংস

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলের লিংগোফু প্রদেশ থেকে আনা তিনটি সাব-এডাল্ট (১১-১৪ মাস বয়সী) বাঘকে বাসি ও Read more

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের Read more

বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩
বেনাপোলে পাসপোর্টযাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার ৩

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন