আফগানিস্তানে নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগভিত্তিক এই আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আখুন্দজাদা ও আবদুল হাকিম হাক্কানির মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার যৌক্তিক প্রমাণ রয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিবিসি জানিয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকার নারীদের শিক্ষা, কাজ ও চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এভাবে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়, অধিকাংশ পেশায় নারীদের নিয়োগ বন্ধ করা হয়, পুরুষ অভিভাবক ছাড়া নারীর দূরে ভ্রমণ নিষিদ্ধ হয় এবং নারীদের প্রকাশ্যে কথা বলাও নিয়ন্ত্রিত হয়।আইসিসির এক বিবৃতিতে বলা হয়, জনগণের ওপর তালেবান কিছু নিয়মনীতি চাপিয়ে দিলেও তারা বিশেষভাবে নারী ও কন্যাশিশুদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে টার্গেট করেছে এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। জাতিসংঘ এই বিধিনিষেধকে লিঙ্গভিত্তিক বর্ণবাদের শামিল বলে আখ্যা দিয়েছে।তবে তালেবান সরকার দাবি করে আসছে, তারা ইসলামি শরিয়া ও আফগান সংস্কৃতির আলোকে নারীদের অধিকার রক্ষা করে চলেছে। অভিযুক্ত আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর তিনি ইসলামিক আমিরাতের নেতৃত্বে আসেন। অপর অভিযুক্ত হাকিম হাক্কানি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানের পক্ষে প্রতিনিধিত্ব করেন। সূত্র : বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে গাংনী থানা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি

মেহেরপুরের গাংনীতে থানা-ধানখোলা সড়কের মেসার্স বিল্লাল নার্সারীর সামনে অজ্ঞাত দেশীয় অস্ত্রধারী সাত-আটজনের ডাকাত দলের সদস্যরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় Read more

সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড
সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ Read more

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকা Read more

সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন
সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন

আবাসনসহ ৩ দফা দাবি আদায়ে আজ সমাবেশ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া Read more

ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ
ইসরায়েল থেকে গাজায় এলো ৩০ ফিলিস্তিনির মরদেহ

ফিলিস্তিনের গাজায় আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেডক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে এসব মরদেহ হস্তান্তর করে Read more

জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক
জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ-সংক্রান্ত নিয়োগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন