চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অধিদপ্তর। এতে শহরের প্রধান প্রধান সড়কসহ নিম্নঅঞ্চল তলিয়ে খালে পরিনিত হয়েছে।এছাড়াও নগরীর ড্রেনেজ ব্যবস্থার ভালো না থাকার কারণে শহরে সৃস্টি হয়েছে জলাবদ্ধতা। খেটে খাওয়া মানুষের ভোগান্তি চরমে পৌছেঁছে।নগরীবাসী বলছেন, ড্রেনেজ ব্যবস্থার ভালো না থাকার কারণে সামান্য একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়ক।অধিকাংশ সড়কের পাশে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থাকার কারনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের।মঙ্গলবার (৮ জুলাই) নগরীর বটতলার নবগ্রাম রোর্ড এলাকায় সরেজমিনে  গিয়ে দেখা যায়, সড়কে রয়েছে আটু সমান পানি। তার ছোট-বড় খানাখন্দ আছে যা দেখা যায় না। শুধু তাই নয় টানা তিন দিনের বৃষ্টিতে সড়ক এখন খালে পরিনিত হয়েছে। কারন হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারনে বৃষ্টির পানি বের হতে পারছে না। একারনেই সড়ক এখন খাল হয়েছে।চাঁদমারী ও পলাশপুর সহ জলাবদ্ধতা শিকার হওয়া এলাকার স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের মাঝ খানে খোয়া উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এ সড়ক। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় হাঁটু সমান জলাবদ্ধতা। দেখে বোঝার উপায় নাই এটি সড়ক নাকি খাল। উপায়ন্ত না পেয়ে ও বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন যানবাহন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।এছাড়া একই অবস্থা নগরীর জিয়া সড়কেরও। জনদুর্ভোগ লাগবে দ্রুত এই সড়ক সংস্কারের দাবি তাদের।জানা যায়, নগরীর অধিকাংশ রাস্তা ও ড্রেন সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে।বটতলা এলাকার থেকে চলাচল করা পথচারী সাব্বির বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের পাশে অফিস, স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান আছে।বর্তমানে সড়কের যে অবস্থা  তাতে খাল বলা যায়। স্থানীয় করিব বলেন সামান্য বৃষ্টিতে এই অবস্থা হয়েছে, এরমধ্যে আসতে হলো। পানির মধ্যে ভাঙা দেখা যায় না। গর্তে চাকা পড়ে পানির মধ্যে পড়ে গেলে ব্যাগে থাকা বাজার এবং বড় ধরনের কোন দুর্ঘটনাও ঘটতে পারতো। বৃষ্টি হলেই এই সড়কের অবস্থা এরকম। কিন্তু দেখার কেউ নাই। দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে চলাচলের উপযোগী করা হলে সবার জন্যই ভালো হবে।শিক্ষার্থী হাসান বলেন, রাস্তায় জলাবদ্ধতায় আমাদের চলাচলে খুব সমস্যা হয়। সামনে কলেজ। খুব কষ্ট করে আসা-যাওয়া করতে হয় বৃষ্টির সময়। দিনের পরদিন এই সমস্যা থাকলেও কারও চোখে পড়ছে না।এ সড়কের পাশে এমপি, মন্ত্রী, অনেকের বাড়ি ছিল। কিন্তু কেউ সংস্কার করেননি। তাই অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ এই সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা যেন দ্রুত সংস্কার করা হয়। বৃষ্টি হলেই জলাবদ্ধতা থাকে। কোথায় পানি কম, কোথায় বেশি বোঝা যায় না। ফলে গাড়ি চালাতে খুব সমস্যা হয় ও খুব ধীরে চালাতে হয়।বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জনদুর্ভোগ লাঘবে চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি গেলে ও অর্থ বরাদ্দ এলেই রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার কাজ ধরা হবে।এদিকে বৃষ্টি আরো দু’দিন থাকবে বলে জানিয়েছে তারা বরিশাল আবহাওয়া অফিস। বরিশাল নদী বন্দরের দেখানো হয়েছে সতর্ক সংকেত। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি
ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোমবার (১৩ অক্টোবর) লোহিত Read more

এবার ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী!
এবার ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী!

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার মাত্র ১ টাকায় গরুর মাংস বিক্রির Read more

নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!
নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!

নীলফামারীর ডোমার উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর Read more

তিন হলের প্রাপ্ত ফলাফলে এগিয়ে সাদিক-ফরহাদ
তিন হলের প্রাপ্ত ফলাফলে এগিয়ে সাদিক-ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন Read more

‘গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি’
‘গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি’

গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হওয়ার দাবি করে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে গত Read more

ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে ৬টি বোমা ছোড়ে ইসরাইল
ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে ৬টি বোমা ছোড়ে ইসরাইল

টানা ১২ দিনের তীব্র যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার টার্গেটে করেছিলো ইসরায়েল। সংঘাতকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন